বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নেত্রকোনার বারহাট্টায় চুরি হওয়া গর্ভবতী গাভী গরু পুলিশের সহায়তা উদ্ধার নেত্রকোনার মদন ফতেপুর সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজার মানুষ, বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের কারাদণ্ড কোটালীপাড়ায় ক্রেডিট ইউনিয়নের টাকা আত্মসাতের অভিযোগ, কর্মচারী উধাও পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শেরপুরে যুবদলের বিক্ষোভ মিছিল বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন গাইবান্ধায় সাংবাদিক প্রশিক্ষণে তরুণদের সুযোগ না দেওয়ার অভিযোগ, তীব্র প্রতিবাদ পরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পলাশবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বীরগঞ্জের কবিরাজহাট ভাবকি কেএফটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন. মোটরসাইকেলের ট্যাংকির ভেতর গাঁজা, গাইবান্ধায় গ্রেপ্তার ১
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নেত্রকোনার বারহাট্টায় চুরি হওয়া গর্ভবতী গাভী গরু পুলিশের সহায়তা উদ্ধার
/ ৪ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৮ পূর্বাহ্ন

নেত্রকোনার বারহাট্টায় চুরি হওয়া গর্ভবতী গাভী গরু পুলিশের সহায়তা উদ্ধার

সাগর আহমেদ জজ,,
(নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণা বারহাট্টা উপজেলায় চুরি হওয়া একটি গর্ভবতী গাভী উদ্ধার করেছে পুলিশ। ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ এসআই (নিঃ) মোঃ শাহজাহান খানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল চিরুনি অভিযান পরিচালনা করে গাভীটি উদ্ধার করতে সক্ষম হয়।

জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দা মোছাঃ হাফছা আক্তার (৩৫) ও তাঁর স্বামী অসুস্থ রোগী নিয়ে ময়মনসিংহ হাসপাতালে যান। এ সময় তাঁদের বসতবাড়ির পেছনে বাঁধা থাকা লাল রঙের একটি গর্ভবতী গাভী চুরি হয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, গাভীটির পেটে আনুমানিক পাঁচ মাসের বাচ্চা ছিল এবং এর মূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা।

পরবর্তীতে তিনি ফকিরের বাজার পুলিশ ফাঁড়িতে গিয়ে বিষয়টি জানান। ফাঁড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে গাভীটি শনাক্ত করতে সক্ষম হন বলে দাবি করেন অভিযোগকারী। পরে খোঁজখবর নিয়ে গাভীটি কলমাকান্দায় উপজেলার পোগলা ইউনিয়নের সারার কোনা এলাকায় রয়েছে বলে তথ্য পাওয়া যায়।

এরপর ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ এসআই (নিঃ) মোঃ শাহজাহান খানের নেতৃত্বে পুলিশের চৌকস দল চিরুনি অভিযান পরিচালনা করে গাভীটি উদ্ধার করে।

পুলিশের এই অভিযানে চুরি যাওয়া গাভীটি উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে ভুক্তভোগী পরিবারের মধ্যে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights