বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’ যদুনন্দী ইউপি চেয়ারম্যানের বক্তব্যের ভিডিও ভাইরাল, অস্বীকার করে বললেন—‘ভিডিও এডিট করা’ শার্শা থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতিসহ আটক-২ অপ্রতিম হত্যা মামলার আসামিদের পক্ষে মামলা না লড়ার সিদ্ধান্ত কুমিল্লা বারের আইনজীবীদের নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো’র উদ্বোধন লুৎফুজ্জামান বাবর সংসদ সদস্য এর উদ্যোগে মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরির বিএনপি’র ৪৭ নেতাকর্মী ওমরাহ যাচ্ছেন ইসলামপুরে চরাঞ্চলের মানুষের ভরসা শেখ ওয়াদুদ জনপ্রিয়তায় শীর্ষে প্যানেল চেয়ারম্যান কুড়িগ্রামে যুবদলের রাজপথের কর্মসূচি, বিক্ষোভ মিছিল-সমাবেশ। সারের দাবিতে উলিপুরে কৃষকের সড়ক অবরোধ, প্রশাসনের সহযোগিতায় দ্রুত সমাধান। ফরিদপুরে পৌরসভার জমি উদ্ধার, ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ সারের দাবিতে সড়ক অবরোধ, প্রশাসনের হস্তক্ষেপে শুরু বিতরণ।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ইসলামপুরে চরাঞ্চলের মানুষের ভরসা শেখ ওয়াদুদ জনপ্রিয়তায় শীর্ষে প্যানেল চেয়ারম্যান
/ ৪ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৩ পূর্বাহ্ন

ইসলামপুরে চরাঞ্চলের মানুষের ভরসা শেখ ওয়াদুদ জনপ্রিয়তায় শীর্ষে প্যানেল চেয়ারম্যান

শরিফ মিয়া ইসলাম পুর জামাল পুর,,,,

জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল সাপধরী ইউনিয়নে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে রয়েছেন বর্তমান প্যানেল চেয়ারম্যান শেখ মো.আব্দুল ওয়াদুদ। দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন, এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং সাধারণ মানুষের পাশে থাকার কারণে স্থানীয়দের মধ্যে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

মৃত মো.মুজিবুর রহমান শেখের ছেলে শেখ মো. আব্দুল ওয়াদুদ ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত সাপধরী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাশারী ডোবা গ্রামের নির্বাচিত ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তিনি নিজ ওয়ার্ডের সড়ক যোগাযোগ ও বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রাখেন। পরবর্তীতে পুনরায় নির্বাচিত হয়ে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পান। এরপর থেকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মানুষের সঙ্গে যোগাযোগ রেখে জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন তিনি।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী,দুর্গম চরাঞ্চল ও নদীভাঙন প্রবণ সাপধরী ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন রাস্তা,ব্রিজ ও কালভার্ট নির্মাণে ভূমিকা রেখেছেন। পাশাপাশি সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের মধ্যে বিতরণে দায়িত্ব পালন করেছেন।

এলাকাবাসী আরও জানান,সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও তিনি স্থানীয় মসজিদ,মাদ্রাসা,এতিমখানা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা করে আসছেন। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কারণেও স্থানীয়দের মধ্যে তার পরিচিতি রয়েছে।

কাশারী ডোবা গ্রামের বাসিন্দা আব্দুল রহিম,আসাদুজ্জামান বলেন,দিন কিংবা রাত- যেকোনো বিপদে আমরা ওয়াদুদ ভাইকে পাশে পাই। সাধারণ মানুষের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। আমরা তাকে আগামী দিনে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।

প্রজাপতি গ্রামের কয়েকজন বাসিন্দা,শহিজল আকন্দ,আইয়ুব মন্ডল জানান, দীর্ঘদিন জনপ্রতিনিধির দায়িত্ব পালন করলেও শেখ মো. আব্দুল ওয়াদুদের বিরুদ্ধে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ তাদের জানা নেই।

মন্ডলপাড়ার মতিউর ইসলাম,আনিস ও চেঙ্গানিয়া গ্রামের তাজু সরকার বলেন, তিনি দল-মত নির্বিশেষে মানুষের পাশে থাকার চেষ্টা করেন। নদীভাঙন ও নানা প্রতিকূলতার মধ্যে বসবাস করা মানুষের জন্য তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

স্থানীয়দের মতে,বাল্যবিয়ে,মাদক ও জুয়ার বিরুদ্ধে শেখ মো.আব্দুল ওয়াদুদের অবস্থানও তাকে এলাকায় আলাদা পরিচিতি এনে দিয়েছে। এসব কর্মকাণ্ডের পাশাপাশি জনসেবায় সক্রিয় থাকার কারণে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে চেয়ারম্যান পদে দেখতে আগ্রহী অনেক ভোটার।

প্রায় ১৪ হাজার ভোটারের সাপধরী ইউনিয়নটি যমুনা নদীর ভাঙন ও দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে দীর্ঘদিন ধরে নানা সমস্যার মুখোমুখি। স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতে যে জনপ্রতিনিধিই দায়িত্ব নেন,তিনি যেন ইউনিয়নের যোগাযোগব্যবস্থা,শিক্ষা,স্বাস্থ্য,নদীভাঙন প্রতিরোধ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখেন। আর এ দৌড়ে স্থানীয়দের একাংশের পছন্দের তালিকায় রয়েছেন বর্তমান প্যানেল চেয়ারম্যান শেখ মো. আব্দুল ওয়াদুদ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights