
কুড়িগ্রামে যুবদলের রাজপথের কর্মসূচি, বিক্ষোভ মিছিল-সমাবেশ।
মোঃ জাফর আহমদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় যুবদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা যুবদলের উদ্যোগে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা। বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি কায়কোবাদ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা ও সাধারণ সম্পাদক নাদিম আহমেদ।
এ সময় রুহল আমিন খান টিপু, লেলিন, ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আমিমুল ইহছান, রকি বকশি, মোর্শেদ হোসেন লিটু,ইঞ্জিনিয়ার ওয়ায়েস কারনি সহ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য ও সন্ত্রাসের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান। একই সঙ্গে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক প্রতিরোধ অব্যাহত রাখার আহ্বান জানান।





