বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নেত্রকোনার বারহাট্টায় চুরি হওয়া গর্ভবতী গাভী গরু পুলিশের সহায়তা উদ্ধার নেত্রকোনার মদন ফতেপুর সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজার মানুষ, বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের কারাদণ্ড কোটালীপাড়ায় ক্রেডিট ইউনিয়নের টাকা আত্মসাতের অভিযোগ, কর্মচারী উধাও পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শেরপুরে যুবদলের বিক্ষোভ মিছিল বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন গাইবান্ধায় সাংবাদিক প্রশিক্ষণে তরুণদের সুযোগ না দেওয়ার অভিযোগ, তীব্র প্রতিবাদ পরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পলাশবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বীরগঞ্জের কবিরাজহাট ভাবকি কেএফটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন. মোটরসাইকেলের ট্যাংকির ভেতর গাঁজা, গাইবান্ধায় গ্রেপ্তার ১
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
চিলমারীতে আবারও “ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক এলাকাবাসী
/ ৬ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ন

চিলমারীতে আবারও “ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক এলাকাবাসী

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে “ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্পের” কাঁচকোল বাজারের পুর্বে ও বাজারের দক্ষিণে “কেডি ওয়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের” সামনসহ ২স্থানে ডানতীর রক্ষা প্রকল্পের জিও ব্যাগ গুলো সরে যাচ্ছে এবং ব্লক পিচিং গুলো নদীতে দেবে যাচ্ছে। এতে নদের তীরবর্তী এলাকায় “বাজার, মসজিদ, স্কুল, মাদ্রাসা ও আবাদি জমিসহ হাজার হাজার পরিবার ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, কাঁচকোল বাজারে পূর্ব পাশে গাছের তলে ও বাজারের দক্ষিণ দিকে “কেডি ওয়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের” সামনে পূর্ব পাশের স্থানে, ডানতীর রক্ষা প্রকল্পের জিও ব্যাগ ও ব্লক পিচিং গুলো মাটি ভেঙে নদীতে ধসে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ করেন, ৪৪৮কোটি টাকা ব্যয়ে নির্মিত ডানতীর রক্ষা প্রকল্পের কাজ ২০১৮সালে হলেও তখন থেকে একাধিক বার, ব্লক ধসের ঘটনা ঘটেছে কিন্তু এখন পর্যন্ত হয়নি স্থায়ী সমাধান। ফলে প্রতি বর্ষা মৌসুম এলেই আতঙ্কে থাকতে হয় এই এলাকার মানুষদের। কাঁচকোল বাজার এলাকার বাসিন্দা আবু বক্কর বলেন,
এখানে নদী ভাংতেছে যদি এখানে বান্দা না হয় তাহলে কাঁচকোল ভেঙে যেতে পারে। কাইয়ুম মিয়া বলেন, যদি এটা তারাতারী বান্দন না করে তাহলে পাশে বাজার, বাড়ি ও গাছও থাকবে না। শফিউল মিয়া বলেন, দুপুরে ২টা থাকি দেখি ব্লক ভাংতেছে গাছের তলে, সবাই খালি দ্যেহে কাহ কয় না, ইউএনও সাহেবের কাছে আমার দাবি তারাতাড়ি বস্তুা ফেলার জন্য। আঃ রাজ্জাক বলেন, এই নদী যদি ভাংগি যায় তাহলে মসজিদ, মাদ্রাসা, স্কুল, ভাংগি যায় এদের অবস্থা করুন হয়ে যাবে। তারা আরও বলেন, পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত তেমন কোন স্থায়ী সমাধান দিতে পারেনি। দ্রত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে, আমাদের বসতভিটা ও ফসলি জমি রক্ষা করা কঠিন হয়ে পড়বে।
এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, আমরা এটা পরিদর্শন করলাম, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আমরা দ্রুত এটা মেরামতের ব্যবস্থা করব বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights