
কুড়িগ্রামে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
কুড়িগ্রামে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা স্টেডিয়ামে এ আয়োজন হয়।
পুরুষ বিভাগে ভূরুঙ্গামারী থানা দলকে হারিয়ে কুড়িগ্রাম থানা এবং নারী বিভাগে কচাকাটা থানা দলকে হারিয়ে নাগেশ্বরী থানা চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নাজির হোসেন, জেলা জামায়াতের আমির আজিজুর রহমান স্বপন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, মওলানা নিজামউদ্দিন, মোঃ শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিবসহ আমন্ত্রিত অতিথিরা।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকেরা জানান, খেলাধুলার মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল লক্ষ্য।





