রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সাদুল্যাপুরে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান, নারী গ্রেফতার নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন গাইবান্ধায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা। নড়াইলের ঐতিহাসিক বাঁধাঘাটে পর্যটনকেন্দ্র দখলের অভিযোগ, শিবলিঙ্গ স্থাপন নিয়ে স্থানীয়দের উদ্বেগ চৌদ্দগ্রাম জগন্নাথদীঘি ইউনিয়নে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন শ্রীবরদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রাম তারাশাইলে জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত। রাজশাহীর তানোরে ধানক্ষেতে ঝলসানো মরদেহ উদ্ধার। মোল্লাহাটে গানের অনুষ্ঠানে জুয়ার আসরের অভিযোগ, দুই সাংবাদিকের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ঘাটাইলে সাংবাদিকের বিরুদ্ধে অফেন্সিভ মোডে যাওয়ার হুমকি ইউএনওর
/ ১১১ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

ঘাটাইলে সাংবাদিকের বিরুদ্ধে অফেন্সিভ মোডে যাওয়ার হুমকি ইউএনওর

মো ঃ বিপ্লব হোসেন টাংগাইল ঘাটাইল

তথ্য চেয়ে আবেদন করায় দৈনিক সমকাল পত্রিকার টাঙ্গাইলের ঘাটাইল প্রতিনিধি মাসুম মিয়ার বিরুদ্ধে অফেন্সিভ মোডে যাওয়ার হুমকি দিয়েছেন ইউএনও ও পৌর প্রশাসক মো.মাহমাদুল হাসান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মুঠোফোনে ওই সংবাদকর্মীকে এ হুমকি দেন তিনি। এসময় তিনি বলেন, আপনি তথ্য চেয়ে আবেদন করেছেন। এটা ফাজলামি ছাড়া অন্যকিছু না। আপনি যদি অফেন্সিভ মোডে যান আমি ইউএনও অফেন্সিভ মোডে যাব। আপনি কার কথা শুনে এ কাজ করতেছেন? এটা অফেন্সিভ মোড।’

এর আগে আজ সকালে তথ্য চেয়ে পৌর প্রশাসকের কাছে তথ্য অধিকার আইনে আবেদন করেন মাসুম মিয়া। আবেদনে তিনি ঘাটাইল পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরে মোট কত টাকা পৌর কর আদায় এবং কোন কোন খাতে তা ব্যয়, সাব রেজিস্ট্রি অফিস থেকে থেকে প্রাপ্ত (ওয়ান পার্সেন্ট রাজস্ব) আয় এবং ব্যয়, হাট-বাজার থেকে খাস কালেকশন বাবদ আয় এবং ব্যয়, অটোরিকশা ও ভ্যানের লাইসেন্স বাবদ কত টাকা আয় এবং ব্যয়ের বিষয়টি করেন।

এদিকে আবেদন পাওয়ার পরপরই ক্ষুব্ধ হন ইউএনও ও পৌর প্রশাসক মো.মাহমাদুল হাসান। তিনি সমকালের সাংবাদিক মাসুম মিয়াকে মোবাইলে অফেন্সিভ মোডে যাওয়ার হুমকি দেন। তথ্য চাওয়াকে ফাজলামি বলেও উল্লেখ করেন তিনি।

সমকালের ঘাটাইল প্রতিনিধি মাসুম মিয়া বলেন, তথ্য অধিকার আইনে তথ্য পাওয়ার অধিকার শুধু সংবাদকর্মীর নয়, সকল নাগরিকের। আমি সেই হিসেবে পৌরসভার কাজের তথ্য চেয়ে আবেদন করেছি। এতেই ক্ষুব্ধ হন ইউএনও।

এ বিষয়ে জানতে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো.মাহমাদুল হাসানের মুঠোফোনে কল দেওয়া হলে তিনি তা রিসিভ করেননি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights