বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কুড়িগ্রামে সার বিতর্কের মধ্যে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তাকে বদলি জয়পুরহাটের পাঁচবিবিতে বহিষ্কৃত শিক্ষক সাজিউল লেইস ট্রেনিংএ স্বাক্ষর জাল প্রধান শিক্ষকের সার ব্যবস্থাপনায় অনিয়ম প্রতিরোধে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা রাজশাহী মেডিক্যালে দালাল ধরতে এসআরবি -৫ এর অভিযান নগরকান্দায় প্রবাসী ছেলের স্ত্রীকে তালাক দেওয়ার অভিযোগ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি-জামায়াতের ২ প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ কুড়িগ্রামে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ঘাটাইলে সাংবাদিকের বিরুদ্ধে অফেন্সিভ মোডে যাওয়ার হুমকি ইউএনওর নেত্রকোনার বারহাট্টায় চুরি হওয়া গর্ভবতী গাভী গরু পুলিশের সহায়তা উদ্ধার নেত্রকোনার মদন ফতেপুর সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজার মানুষ,
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
সার ব্যবস্থাপনায় অনিয়ম প্রতিরোধে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
/ ৫ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

সার ব্যবস্থাপনায় অনিয়ম প্রতিরোধে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

মোঃ মেহেদী হাসান বিজয় ২৪ টিভি সালথা ফরিদপুর প্রতিনিধি:

সার ব্যবস্থাপনায় অনিয়ম প্রতিরোধে অভিযান চালিয়ে ২৪ বস্তা সারসহ একটি নসিমন আটক করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(১) ধারায় বিসিআইসি মূল ডিলার জনাব সুভাষ দত্তকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ফরিদপুর জেলার সালথা উপজেলার আটঘর ইউনিয়নের বিসিআইসি মূল ডিলার জনাব সুভাষ দত্তের নকুলহাটি বাজারস্থ দোকান থেকে গোড়দিয়া বাজারের খুচরা সার বিক্রেতা জনাব ওহিদের কাছে ২৪ বস্তা সার হস্তান্তর করা হয়েছে বলে দাবি করা হয়। তবে পরবর্তীতে ওই সার নির্ধারিত গন্তব্য গোড়দিয়া বাজারের পরিবর্তে কানাইপুরের দিকে পরিবহন করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি যাচাই করা হয়।

এরপর কানাইপুর সড়কে অভিযান পরিচালনা করে ২৪ বস্তা সারসহ একটি নসিমন আটক করা হয়। এ সময় নসিমনের চালক এরশাদের কাছে সার পরিবহনের সংশ্লিষ্ট কোনো রশিদ পাওয়া যায়নি।

পরবর্তীতে সংশ্লিষ্ট ডিলার জনাব সুভাষ দত্তকে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁর বক্তব্যে অসঙ্গতি পরিলক্ষিত হয়। এ ঘটনায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(১) ধারায় তাঁকে ৩০,০০০ টাকা (ত্রিশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা জনাব আহসানুল হাবীব আল আজাদ জনি উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার সুষ্ঠু, স্বচ্ছ ও নির্ধারিত ব্যবস্থাপনায় বিতরণ নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights