
নাগরপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
মোঃ শাকিল হোসেন শওকত, স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া বাজার সংলগ্ন এলাকা থেকে মাদক মামলায় ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, এসআরবি-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ধুবড়িয়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামি মো. সাইদুর রহমান (৪০) নাগরপুর উপজেলার গনিপাড়া গ্রামের মো. মহারাজ মিয়ার ছেলে। তিনি ঢাকা জেলার আশুলিয়া থানার মাদক মামলা নং-৪৫ (৬) ২২-এর ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৩৬(১) ধারার সারণি ১০(ক)-এর মামলায় ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে জানিয়েছে এসআরবি।
অভিযান শেষে গ্রেপ্তারকৃত সাইদুর রহমানকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাগরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।





