শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ বিএনপি তিস্তার পানি বাড়ছে, তিন জেলায় প্লাবনের শঙ্কা। যশোরের শার্শায় রাতারাতি বিএনপি সেজে সারের ডিলারশিপ পাওয়ার জন্য ১০ লাখ টাকা বানিজ্যের অভিযোগ। পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশবার ফয়েজুল কবির ও রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ চৌদ্দগ্রামে আলকরার মন্নান ট্রাফিকের বাড়ীতে রঙের কাজ করার সময় মিস্ত্রীর মৃত্যু ষড়যন্ত্রকারীরা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, প্রতিবাদে বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। রূপগঞ্জে শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ বীরগঞ্জে ইসলামী আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠিত বীরগঞ্জে ইসলামী আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ভয়হীন আনন্দময় শিক্ষায় আলোকিত হতে চায় রেবেকা হাবিবের শিক্ষার্থীরা
/ ৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০০ পূর্বাহ্ন

ভয়হীন আনন্দময় শিক্ষায় আলোকিত হতে চায় রেবেকা হাবিবের শিক্ষার্থীরা

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল:

ভয় ও চাপমুক্ত পরিবেশে আনন্দের সঙ্গে শিক্ষা গ্রহণের পাশাপাশি সৎ, মানবিক ও আত্মনির্ভরশীল মানুষ হিসেবে গড়ে উঠতে চায় গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট রেবেকা হাবিব বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতানুগতিক মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে সৃজনশীলতা, বাস্তবমুখী জ্ঞান ও স্বাধীন চিন্তার বিকাশ ঘটিয়ে নিজেদের ভবিষ্যৎ নির্মাণের স্বপ্নের কথা জানিয়েছে তারা।
বৃহস্পতিবার বিদ্যালয়ের সেমিনার কক্ষে নাগরিক প্লাটফরম জনউদ্যোগ গাইবান্ধার আয়োজনে ‘শিক্ষার্থীদের চোখে আমার স্বপ্ন’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। সভার আগে একই বিষয়ে আয়োজিত প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করে তাদের স্বপ্ন ও প্রত্যাশার কথা তুলে ধরে।
বক্তারা বলেন, শিক্ষা কোনো বোঝা নয়; এটি হবে আনন্দ ও অনুসন্ধানের মাধ্যম। শিক্ষার্থীরা কৌতূহল নিয়ে শিখবে এবং ভুলকে ব্যর্থতা হিসেবে না দেখে তা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সাহস অর্জন করবে। ভালো ফলাফলের পাশাপাশি সততা, দয়া, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলাই হওয়া উচিত শিক্ষার অন্যতম লক্ষ্য।
তারা আরও বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে বিদ্যালয়ে সহযোগিতাপূর্ণ ও বন্ধুসুলভ পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। প্রতিযোগিতার ইঁদুর দৌড়ের পরিবর্তে একে অপরকে সহযোগিতা করার মানসিকতা তৈরি করতে হবে। শিক্ষকদের হতে হবে শিক্ষার্থীদের পথপ্রদর্শক ও বন্ধু, যাতে তারা নির্ভয়ে নিজেদের কথা ও সমস্যার কথা বলতে পারে। পাশাপাশি বইয়ের বাইরের বাস্তব জীবন ও কর্মমুখী জ্ঞানের সঙ্গে শিক্ষাকে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন বক্তারা।
রেবেকা হাবিব বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এটিএম শাহজালাল সুলতান মিল্লাতের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন পরিবেশ আন্দোলন-গাইবান্ধার সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জনউদ্যোগ গাইবান্ধার সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, শিক্ষক অঞ্জলী রানী দেবী, সাংস্কৃতিক কর্মী শিরিন আকতার ও সমাজকর্মী গোলাম রব্বানী মুসাসহ অনেকে।
মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বপ্ন, প্রত্যাশা ও ভবিষ্যৎ ভাবনার নানা দিক উঠে আসে। বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীদের চোখে দেখা স্বপ্নই আগামী দিনের সুন্দর সমাজ ও দেশের ভিত্তি। তাদের মেধা, সততা, সৃজনশীলতা ও পরিশ্রমকে যথাযথভাবে বিকশিত করার সুযোগ সৃষ্টি করতে পারলেই সেই স্বপ্ন বাস্তব রূপ পাবে।
বিদ্যালয়টির সেমিনারকক্ষে আয়োজিত এ আয়োজন শিক্ষার্থীদের নিজেদের ভাবনা প্রকাশের একটি উন্মুক্ত ক্ষেত্র তৈরি করে। এতে রেবেকা হাবিব বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ নিয়ে প্রত্যাশার বিষয়টি বিশেষভাবে ফুটে ওঠে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights