রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ বিএনপি তিস্তার পানি বাড়ছে, তিন জেলায় প্লাবনের শঙ্কা। যশোরের শার্শায় রাতারাতি বিএনপি সেজে সারের ডিলারশিপ পাওয়ার জন্য ১০ লাখ টাকা বানিজ্যের অভিযোগ। পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশবার ফয়েজুল কবির ও রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ চৌদ্দগ্রামে আলকরার মন্নান ট্রাফিকের বাড়ীতে রঙের কাজ করার সময় মিস্ত্রীর মৃত্যু ষড়যন্ত্রকারীরা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, প্রতিবাদে বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। রূপগঞ্জে শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ বীরগঞ্জে ইসলামী আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠিত বীরগঞ্জে ইসলামী আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
অনলাইন ভূমি অভিযোগ নিষ্পত্তির সংখ্যায় শীর্ষে চট্টগ্রাম। চার মাসে ৪৮৬ অভিযোগ নিষ্পত্তি, জাতীয় গড়ের চেয়ে হার ২৬ শতাংশ বেশি
/ ৪ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪২ অপরাহ্ন

অনলাইন ভূমি অভিযোগ নিষ্পত্তির সংখ্যায় শীর্ষে চট্টগ্রাম।

চার মাসে ৪৮৬ অভিযোগ নিষ্পত্তি, জাতীয় গড়ের চেয়ে হার ২৬ শতাংশ বেশি

নিজ্জ্বল সাহা
স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম জেলা।

ভূমিসেবা নিয়ে অনলাইনে করা অভিযোগ নিষ্পত্তির সংখ্যায় দেশের জেলাগুলোর মধ্যে শীর্ষে রয়েছে চট্টগ্রাম। গত চার মাসে জেলাটিতে ৪৮৬টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ময়মনসিংহে নিষ্পত্তি হয়েছে ১৯৭টি। অর্থাৎ ময়মনসিংহের তুলনায় চট্টগ্রামে ২৮৯টি বেশি অভিযোগ নিষ্পত্তি হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের অভিযোগ ব্যবস্থাপনা ব্যবস্থার (জিআরএস) ২৪ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে ১৯ মে থেকে ২৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে জমা পড়া ও নিষ্পত্তি হওয়া অভিযোগের তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে চট্টগ্রামে মোট ৮৮২টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৪৮৬টি নিষ্পত্তি হয়েছে। নিষ্পত্তির হার ৫৫ শতাংশ।

সংখ্যার হিসাবে চট্টগ্রামের পর রয়েছে ময়মনসিংহ। সেখানে অভিযোগ নিষ্পত্তি হয়েছে ১৯৭টি, হার ৪১ শতাংশ। এ ছাড়া পাবনায় ১৭০টি, বগুড়ায় ১৬২টি, যশোরে ১৬০টি, নোয়াখালীতে ১৫৭টি, ঢাকায় ১৪৪টি এবং রাজশাহীতে ১৪৩টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে।

সারা দেশে একই সময়ে মোট ১৫ হাজার ২০১টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ৪ হাজার ৩৮৪টি এবং অনিষ্পন্ন রয়েছে ১০ হাজার ৮১৭টি। জাতীয় পর্যায়ে অভিযোগ নিষ্পত্তির হার ২৯ শতাংশ। সেই হিসাবে চট্টগ্রামের নিষ্পত্তির হার জাতীয় গড়ের চেয়ে ২৬ শতাংশ পয়েন্ট বেশি।

অনলাইনে অভিযোগ নিষ্পত্তির বিষয়ে জানতে চট্টগ্রামের দুই অভিযোগকারীর সঙ্গে কথা বলা হয়েছে।

চট্টগ্রাম মহানগরের কাট্টলী সার্কেল ভূমি কার্যালয়ের অধীন একটি অভিযোগের আবেদনকারী শফিকুল ইসলাম খান বলেন, অনলাইনে ভূমি উন্নয়ন কর (খাজনা) দিতে গিয়ে সমস্যায় পড়ার পর তিনি জিআরএসে অভিযোগ করেন। পরে সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) তাঁর সঙ্গে ফোনে কথা বলেন।

শফিকুল ইসলাম বলেন, তাঁর ভূমি উন্নয়ন কর পরিশোধের সমস্যার সমাধান হয়েছে এবং তিনি অনলাইনে দাখিলাও পেয়েছেন।

হাটহাজারী উপজেলার আরেক অভিযোগকারী নুরদ্দীন বলেন, অনলাইনে অভিযোগ করার পর তাঁর সমস্যার সমাধান হয়েছে। পরে ডাকযোগে তিনি নামজারি খতিয়ান পেয়েছেন।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, দেশের অনেক মামলা ও বিরোধের পেছনে ভূমিসংক্রান্ত জটিলতা রয়েছে। এসব জটিলতার কারণে নাগরিকদের যেন মামলা, হয়রানি ও ভোগান্তিতে পড়তে না হয়, সে জন্য ভূমিসংক্রান্ত অভিযোগ ও সমস্যা সমাধানের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।

জেলা প্রশাসক বলেন, নাগরিকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং ভূমিসেবা সহজ করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ভূমিসেবা-সংক্রান্ত অভিযোগ অনলাইনে দাখিলের সুযোগ রয়েছে। এসব অভিযোগ নিষ্পত্তির জন্য অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা ও ফোকাল পয়েন্ট কর্মকর্তাও দায়িত্ব পালন করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights