
ঠাকুর গাঁও জেলার হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের বনগাঁও বাজারে দুই মাদক ব্যবসায়ী আটকঃ
আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও।
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ১নং গেদুড়া ইউনিয়নের পশ্চিম বনগাঁও বাজারে (হাই স্কুল ও প্রাইমারি স্কুলের সামনে) থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ টিম।
আটক কৃতরা হলেনঃ ১,মোঃ রুবেল রানা(৩২) পিতা মোঃ আব্দুল হাকিম গ্রাম হাটপুকুর,
২, তোফাজ্জল হক (২৪) পিতা মৃত্যু আতাবর রহমান গ্রাম বীরগড় মাদ্রাসা সংলগ্ন, হরিপুর।
আজ শুক্রবার বিকাল আনুমানিক চার ঘটিকায় হরিপুর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম বনগাঁও বাজারের হাই স্কুল ও প্রাইমারি স্কুলের সামনে একটি সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে হরিপুর থানার এস আই মীর বাবুর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশের এই সময়োপযোগী ও সাহসী পদক্ষেপকে স্থানীয় জনগণ সাধুবাদ জানিয়েছেন, এবং এমন অভিযান চলমান থাকুক এই প্রতাশা সকলের।ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে এই মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি চলমান থাকবে জানিয়েছেন হরিপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল হাকিম।
খুব শীঘ্রই হরিপুর উপজেলা থেকে চিরতরে মাদক নির্মূল করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক লড়াই অব্যাহত থাকুক সকলেই প্রতাশা করছেন।
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন হরিপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল হাকিম।





