
নাগরপুরে মরহুম ফরিদ শিকদার স্মৃতি ফুটবলের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত; ফাইনালে সানবান্ধা স্পোর্টিং ক্লাব
রামকৃষ্ণ সাহা রামা
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুরে মামুদনগর সবুজ সংঘ ক্লাবের আয়োজনে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে ‘মরহুম ফরিদ শিকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর হাইভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ।
আজ ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল ৩:৩০ মিনিটে মামুদনগর সবুজ সংঘ খেলার মাঠে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ম্যাচে সানবান্ধা স্পোর্টিং ক্লাব (সখিপুর, টাঙ্গাইল) ৪-২ গোলে এ.জে. স্পোর্টিং ক্লাবকে (গাজীপুর) পরাজিত করে জয়লাভ করে।
উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব মোঃ ফারুক আহমেদ খান। খেলার শুভ উদ্বোধন করেন ৯নং মামুদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শামীমুর রহমান (সবুজ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মামুদনগর সবুজ সংঘ ক্লাবের সভাপতি জনাব মোঃ ওয়াসিম শিকদার শফিক।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জজকোর্টের এডিশনাল পি.পি. জনাব মোঃ এ্যাড. বুলবুল আহমেদ গোলাপ, নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব মোঃ রফিকুল ইসলাম মোল্লা দিপন, নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব মোঃ রাজিব আহমেদ, মামুদনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ সোহেল রানা, মোকনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ হাবিবুর রহমান খান (হাবিব) এবং মালয়েশিয়া প্রবাসী জনাব মোঃ শরিফুল ইসলাম শরিফ।
জমজমাট ও আকর্ষণীয় এই সেমিফাইনাল ম্যাচটি উপভোগ করতে স্থানীয় বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক মাঠে উপস্থিত হয়ে দলগুলোকে উৎসাহিত করেন।





