রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ বিএনপি তিস্তার পানি বাড়ছে, তিন জেলায় প্লাবনের শঙ্কা। যশোরের শার্শায় রাতারাতি বিএনপি সেজে সারের ডিলারশিপ পাওয়ার জন্য ১০ লাখ টাকা বানিজ্যের অভিযোগ। পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশবার ফয়েজুল কবির ও রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ চৌদ্দগ্রামে আলকরার মন্নান ট্রাফিকের বাড়ীতে রঙের কাজ করার সময় মিস্ত্রীর মৃত্যু ষড়যন্ত্রকারীরা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, প্রতিবাদে বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। রূপগঞ্জে শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ বীরগঞ্জে ইসলামী আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠিত বীরগঞ্জে ইসলামী আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ইশ্বরীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে প্রাণঘাতী হামলার অভিযোগ
/ ৫ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৬ পূর্বাহ্ন

ইশ্বরীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে প্রাণঘাতী হামলার অভিযোগ

মোমিন আলি লস্কর কুলপি, দক্ষিণ ২৪ পরগনা:

কুলপি পঞ্চায়েত সমিতির ইশ্বরীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবপ্রিয় মণ্ডলের বিরুদ্ধে প্রাণঘাতী হামলা, গুরুতর জখম করা এবং শান্তিভঙ্গের অভিযোগ তুলে কুলপি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী নিজেকে ইশ্বরীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবপ্রিয় মন্ডল ঘটনায় জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার আবেদন জানিয়েছেন।অভিযোগপত্র অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার রাত আনুমানিক ৮টার সময় চকবৈদ্য গ্রামে পঞ্চায়েত সদস্য কাকলি মণ্ডলের স্বামীর আমন্ত্রণে তাঁর বাড়িতে একটি পারিবারিক বিষয় নিয়ে আলোচনার জন্য উপস্থিত ছিলেন অভিযোগকারী। আলোচনা শেষে রাত প্রায় ৯টার সময় বাড়ি ফেরার প্রস্তুতি নেওয়ার সময় কয়েকজন ব্যক্তি দলবদ্ধভাবে তাঁকে ঘিরে ফেলে এবং বেধড়ক মারধর করেন বলে অভিযোগ।অভিযোগে আরও বলা হয়েছে, পরিস্থিতি আশঙ্কাজনক বুঝতে কুলপি থানায় ফোন করে খবর দেওয়া হয়। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই অভিযুক্তরা মারাত্মক অস্ত্র নিয়ে অভিযোগকারীর উপর হামলা চালায়। তাঁকে বেধড়ক মারধর করার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।অভিযোগকারীর দাবি, হামলার এক পর্যায়ে মঙ্গল মন্ডল নামের এক অভিযুক্ত একটি ভারী ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। আঘাতে তিনি গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন বলে অভিযোগ। তাঁকে রক্ষা করতে পঞ্চায়েত সদস্য কাকলি মণ্ডল, তাঁর স্বামী সুকান্ত মণ্ডল এবং তাঁদের কন্যা এগিয়ে এলে তাঁদের উপরও হামলা চালানো হয়। পরবর্তীতে কুলপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় অভিযোগকারীকে উদ্ধার করে। পরিবারের লোকজনের সহায়তায় কুলপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রাত প্রায় ১১টার দিকে তাঁর চিকিৎসা শুরু হয়। পরে মাথায় অসহ্য যন্ত্রণা, বুকে তীব্র ব্যথা ও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বিজয়গঞ্জ বাজারে ‘গ্রীনল্যান্ড নার্সিং হোম’-এ ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। অভিযোগকারীর দাবি, ঘটনার পিছনে পরিকল্পিত ষড়যন্ত্রের বিষয়টিও তদন্ত করে দেখা প্রয়োজন। তাঁর অভিযোগ, সমগ্র ঘটনায় সজল চক্রবর্তী, রাজকুমার অধিকারী (রাজা) এবং আশিস পুরকাইত (সোনা)-র প্রত্যক্ষ মদত ও পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে।
অভিযোগকারী ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং এফআইআর নথিভুক্ত করার আবেদন জানিয়েছেন।
তবে অভিযোগপত্রে উত্থাপিত অভিযোগগুলির সত্যতা তদন্তসাপেক্ষ। অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights