রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ বিএনপি তিস্তার পানি বাড়ছে, তিন জেলায় প্লাবনের শঙ্কা। যশোরের শার্শায় রাতারাতি বিএনপি সেজে সারের ডিলারশিপ পাওয়ার জন্য ১০ লাখ টাকা বানিজ্যের অভিযোগ। পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশবার ফয়েজুল কবির ও রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ চৌদ্দগ্রামে আলকরার মন্নান ট্রাফিকের বাড়ীতে রঙের কাজ করার সময় মিস্ত্রীর মৃত্যু ষড়যন্ত্রকারীরা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, প্রতিবাদে বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। রূপগঞ্জে শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ বীরগঞ্জে ইসলামী আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠিত বীরগঞ্জে ইসলামী আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা
/ ৪২ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ পূর্বাহ্ন

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

তাহের আহমেদ – জামালগঞ্জ, সুনামগঞ্জ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জামালগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শফিকুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

পথসভায় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শফিকুর রহমান, জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, কৃষক দল জামালগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মো. মোবারক হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি জয়নাল আবেদীন, স্বেচ্ছাসেবক দল জামালগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ওয়াহিদ তালুকদার এবং জামালগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তৌফিকুর রহমানসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পথসভায় আলহাজ্ব শফিকুর রহমান বলেন, “সারা দেশে আওয়ামী লীগ যেভাবে দেশকে অস্থিতিশীল করার পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের ব্যাপারে সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকসহ কোথাও দেশের বিরুদ্ধে কোনো কার্যক্রম বা অপপ্রচার দেখতে পেলে তাৎক্ষণিকভাবে দলীয়ভাবে মোকাবিলা করতে হবে।”

তিনি আরও বলেন, “আগামী দিনে দলের সাংগঠনিক অবকাঠামো আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে।”

কেন্দ্রীয় বিএনপিও সাম্প্রতিক এক যৌথসভায় সাংগঠনিক কর্মতৎপরতা বাড়ানো এবং পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে।

কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights