
ঠাকুরগাঁওয়ে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
মোঃ নুর আলম সিদ্দীক
জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও।
ঠাকুরগাঁও শহর শাখা কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত ও তাদের প্রতিভার বিকাশে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান দেলাওয়ার হোসেন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মহাসচিব সিবগাতুল্লাহ সিবগা।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মুশফিকুর রহমান, কিশোরকণ্ঠ ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলার সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ শাহাজালাল জুয়েলসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা ও নৈতিক বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে মেধাবী ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্মের বিকল্প নেই। এ ধরনের মেধাবৃত্তি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী ও উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে মেধাবৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।





