সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে ‘চাঁদাবাজ’ ও বিএনপি নেতাদের ‘গডফাদার’ বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন পথশিশুদের পাশে, প্রান্তিক প্রতিভার সন্ধানে ‘সৃজন মঞ্চ’ গাইবান্ধায় তথ্যের অবাধ প্রবাহ ও স্বচ্ছতার প্রত্যয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত বীরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর হুসিয়ারী । ঠাকুর গাঁও জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে পর্যটন দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ঃ বিশ্বনাথে দুই গ্রামবাসীর সংঘর্ষ, চেয়ারম্যানসহ আহত ৩০ ইশ্বরীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ। তালামীযে ইসলামিয়া হাজরাই আঞ্চলিক শাখার কাউন্সিল সম্পন্ন। ইশ্বরীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ। ঠাকুরগাঁওয়ে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে ‘চাঁদাবাজ’ ও বিএনপি নেতাদের ‘গডফাদার’ বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
/ ৩ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৭ পূর্বাহ্ন

জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে ‘চাঁদাবাজ’ ও বিএনপি নেতাদের ‘গডফাদার’ বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

তাহের আহমেদ, জামালগঞ্জ (সুনামগঞ্জ):

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ-এর ইজারাদারদের ‘চাঁদাবাজ’ এবং বিএনপির তিন নেতাকে তাদের ‘গডফাদার’ হিসেবে উল্লেখ করে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ২টায় জামালগঞ্জে বিআইডব্লিউটিএ-এর ইজারাদার ওয়াহেদ আলী ও জিয়াউর রহমানের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ইজারাদার জিয়াউর রহমান।

সংবাদ সম্মেলনে ইজারাদারদের সঙ্গে বিএনপির তিন নেতার সম্পৃক্ততার অভিযোগের প্রতিবাদ জানানো হয়। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শফিকুর রহমান, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান এবং জামালগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাচনাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া তালুকদারের নাম উল্লেখ করা হয়।

লিখিত বক্তব্যে জিয়াউর রহমান বলেন, তারা বিআইডব্লিউটিএ কর্তৃক বৈধভাবে ইজারা পাওয়া ইজারাদার। সরকারি নিয়ম অনুযায়ী প্রতি মেট্রিক টন মালামালে ৭০ টাকা হারে রসিদের মাধ্যমে তাদের নিয়োজিত কালেক্টররা টোল আদায় করছেন।

তিনি অভিযোগ করেন, সম্প্রতি ‘অবৈধ সুযোগ’ না দেওয়ায় উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আ. মালিক, যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান ও যুগ্ম আহ্বায়ক মাসুম মাহমুদ তালুকদারের ইন্ধনে গত ২৭ সেপ্টেম্বর জামালগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতি ও নৌশ্রমিক সমিতির ব্যানারে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন আয়োজন করা হয়।

জিয়াউর রহমান আরও বলেন, ওই কর্মসূচিতে বিআইডব্লিউটিএ-এর ইজারাদারদের সঙ্গে জামালগঞ্জ উপজেলা বিএনপির নেতাদের সম্পৃক্ত করে ‘মিথ্যা ও বানোয়াট’ প্রচারণা চালানো হয়েছে। তিনি এ ধরনের প্রচারণার প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপি নেতা শাহ মো. শাহজাহান বলেন, গত ২৭ সেপ্টেম্বর কথিত দুটি সমিতির ব্যানারে যে মানববন্ধন করা হয়েছে, তাতে তারা মর্মাহত। রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে, তবে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে কেউ রাজনৈতিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করবে—এটি তিনি চান না।

তিনি দাবি করেন, মানববন্ধনে উত্থাপিত অভিযোগগুলো ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা-বানোয়াট’। বিআইডব্লিউটিএ-এর ইজারাদারদের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলেও তিনি দাবি করেন।

শাহ মো. শাহজাহান আরও বলেন, যারা এ ধরনের রাজনৈতিক প্রতিযোগিতা করছেন, তারা মূলত রাজনৈতিকভাবে কর্মী-সমাগম হারিয়ে ‘দেউলিয়া’ হয়ে পড়েছেন।

সংবাদ সম্মেলনে ইজারাদাররা তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অপপ্রচার বন্ধের দাবি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights