
নাঙ্গলমোড়ার উন্নয়নে নতুন প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী বখতিয়ারুল ইসলাম বাচ্ছু
প্রতিনিধি: তুহিন
নাঙ্গলমোড়ার উন্নয়ন, জনসেবা ও সামাজিক কল্যাণকে সামনে রেখে নতুন প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মানুষের পাশে থাকার কথা জানিয়েছেন বখতিয়ারুল ইসলাম বাচ্ছু। তিনি হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত বখতিয়ারুল ইসলাম বাচ্ছু বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তিনি বলেন, “আমি নাঙ্গলমোড়ার সন্তান, নাঙ্গলমোড়ারই একজন। আমি জনপ্রতিনিধি হতে চাই না শুধু; জনগণের সেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।”
বখতিয়ারুল ইসলাম বাচ্ছু বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে নাঙ্গলমোড়াকে একটি আধুনিক, উন্নত, মাদকমুক্ত ও বৈষম্যহীন ইউনিয়ন হিসেবে গড়ে তোলা সম্ভব। এ জন্য দল-মত নির্বিশেষে নাঙ্গলমোড়ার মানুষের সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, “নাঙ্গলমোড়াবাসীর একটি ভোট আমাকে শুধু জনপ্রতিনিধি করবে না, বরং মানুষের সেবা করার সুযোগ করে দেবে।” জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে রাস্তা সংস্কার, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, মাদক প্রতিরোধসহ জনসম্পৃক্ত ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সমাজের উন্নয়নে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থকে প্রাধান্য না দিয়ে সবার জন্য কাজ করার কথাও জানান বখতিয়ারুল ইসলাম বাচ্ছু। তিনি বলেন, সমাজকে আরও সুসংগঠিত, সুন্দর ও উন্নত করতে প্রয়োজনীয় উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে।
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে আমার অবস্থান জিরো টলারেন্স। সবাইকে সঙ্গে নিয়ে আমরা একটি মাদকমুক্ত ও নিরাপদ নাঙ্গলমোড়া গড়ে তুলতে চাই।”
সবশেষে তিনি নাঙ্গলমোড়াবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করে বলেন, “সকলকে সঙ্গে নিয়ে একটি উন্নত ও আধুনিক নাঙ্গলমোড়া গড়ে তোলাই আমার প্রত্যয়। এ জন্য আপনাদের কাছে আমি একটি সুযোগ চাই।”





