রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ডামুড্যায় শিশুর গলাকাটা লাশ উদ্ধার প্রতিবেশীর বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন চৌদ্দগ্রাম বসন্তপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মুন্সিরহাটে মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ ফাইনাল খেলা অনুষ্ঠিত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত নড়াইলের তানজিম মাদক,ক্যাসিনো,অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ জহিরুল ইসলাম মাতাব্বর যবিপ্রবির সাবেক উপাচার্য আনোয়ার হোসেন সহ সাত জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে দুদক। প্রেসক্লাব মোল্লাহাটের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত বিদ্যুৎ সংযোগ কেটে গভীর রাতে বাড়িতে প্রবেশের অভিযোগ, বৃদ্ধা মাকে একা পেয়ে আতঙ্ক যশোরের চৌগাছায় আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুলেমান হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। ফুলছড়িতে জনসম্পৃক্ততায় আলোচনায় চেয়ারম্যান আজহারুল হান্নান
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ঠাকুরগাঁওয়ে রসিক রায় জিও মন্দিরে সনাতন ও ইস্কন ধর্মাবলম্বীদের সংঘর্ষ আহত – ৯
/ ১৩ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৯:১৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে রসিক রায় জিও মন্দিরে
সনাতন ও ইস্কন ধর্মাবলম্বীদের সংঘর্ষ আহত – ৯

নয়ন হোসেন
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শিকদার হাট এলাকায় শ্রী শ্রী রসিক রায় জিও মন্দিরে সনাতন ও ইস্কন ধর্মাবলম্বীদের মধ্যে সঙঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুপক্ষের অন্তত ৯ জন আহত হয়েছে এবং এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় পরে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

আহতরা হলেন, ভুল্লি উপজেলার কচুবাড়ি গ্রামের রনজিত রায়, একই গ্রামের নুপুর রায়, পায়েল কৃষ্ণ ব্রমচারী, ভাতগাঁও গ্রামের বাসুদেব চন্দ্র ও অপু সরকার। এরা সকলেই সনাতনী ধর্মাবলম্বী। এছাড়াও ইসকন ধর্মাবলম্বী আহতরা হলেন আউলিয়াপুর উইনিয়নের ভাতগাঁও গ্রামের জিতেন্দ্র নাথ, চম্পা রাণী, দক্ষনাথ রায় এবং সোহাগ রায়।

স্থানীয়রা জানায়, আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীরা প্রতিমা স্থাপন করতে আসলে সেসময় ইসকন ধর্মাবলম্বীরা আধিপত্য বিস্তার করতে তাতে বাঁধা সৃষ্টি করে এবং অতর্কিত হামলা চালায়। এতে দু পক্ষের সমর্থকদের মাঝে সংঘর্ষের সৃষ্টি হলে ওই ৯ জন আহত হন।

উল্লেখ্য, ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর ওই মন্দিরে সনাতন ও ইস্কন ধর্মাবলম্বীদের আধিপত্যকে কেন্দ্র করে একটি সংঘর্ষ হয় এবং একজন নিহত হয়। এর পর থেকে প্রায় ১৫ বছর ওই মন্দিরে পূজার সময় ১৪৪ ধারা জারি থাকে ।

তবে প্রশাসনের হস্তক্ষেপে গত বছর মন্দিরটিতে দূর্গাপূজা অনুষ্ঠিত হলেও এবার পূজা শুরুর আগেই দুপক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরাজমান এ পরিস্থিতিতে পূজা নিয়ে সংশয় প্রকাশ করেছে স্থানীয়রা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights