
ঠাকুর গাঁও জেলার জেলা প্রশাসনের উদ্যোগে ০২ অক্টোবর ২০২৬ জাতীয় উৎপাদনশীলতা দিবস পালনঃ
আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও।
ঠাকুর গাঁও জেলায়
জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ উপলক্ষ্যে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুর গাঁও জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল হক,
সভায় বক্তারা বলেন, টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।
কৃষি, শিল্প ও সেবা খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, নতুন নতুন উদ্ভাবন এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমেই আমরা কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারি।
সভায় উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, শিল্প ও কৃষি খাতের প্রতিনিধি, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। সম্মিলিত প্রচেষ্টায় ঠাকুরগাঁও জেলাকে একটি উৎপাদনশীল ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর বলে জানিয়েছেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল হক।





