রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ডামুড্যায় শিশুর গলাকাটা লাশ উদ্ধার প্রতিবেশীর বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন চৌদ্দগ্রাম বসন্তপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মুন্সিরহাটে মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ ফাইনাল খেলা অনুষ্ঠিত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত নড়াইলের তানজিম মাদক,ক্যাসিনো,অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ জহিরুল ইসলাম মাতাব্বর যবিপ্রবির সাবেক উপাচার্য আনোয়ার হোসেন সহ সাত জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে দুদক। প্রেসক্লাব মোল্লাহাটের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত বিদ্যুৎ সংযোগ কেটে গভীর রাতে বাড়িতে প্রবেশের অভিযোগ, বৃদ্ধা মাকে একা পেয়ে আতঙ্ক যশোরের চৌগাছায় আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুলেমান হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। ফুলছড়িতে জনসম্পৃক্ততায় আলোচনায় চেয়ারম্যান আজহারুল হান্নান
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নাগর নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
/ ৬ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৯:১১ পূর্বাহ্ন

নাগর নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু

মোঃ নুর আলম সিদ্দীক
জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও।

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার নাগর নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে রকি (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার ৪ নম্বর ডাঙ্গীপাড়া ইউনিয়নের শীতলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রকি শীতলপুর গ্রামের দুলালের ছেলে। তার অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। একই সঙ্গে পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে রকি নাগর নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে হঠাৎ করে সে পানির নিচে তলিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে আশপাশের লোকজন দ্রুত নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা শুরু করেন।

পরে স্থানীয়রা দীর্ঘ সময় ধরে নদীতে খোঁজাখুঁজি চালানোর পর রকিকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।

রকির মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শীতলপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

স্থানীয়রা জানান, নদীতে গোসলের সময় বিশেষ করে শিশু-কিশোরদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকা প্রয়োজন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights