
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমানের সৌজন্য সাক্ষাৎঃ
আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও।
ঢাকা শহরের নৌবাহিনী সদর দপ্তর জামে মসজিদে জুমার নামাজ শেষে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাহিদুর রহমান সৌজন্য সাক্ষাৎ করেন।
শুক্রবার জুমার নামাজ আদায় শেষে দুই নেতার মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঠাকুরগাঁও-৩ আসনের সামগ্রিক পরিস্থিতি ও সাধারণ মানুষের খোঁজখবর নেন। পাশাপাশি ওই এলাকায় চলমান বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কার্যক্রম ও জনকল্যাণমুখী উদ্যোগের অগ্রগতি সম্পর্কে সংসদ সদস্যের কাছ থেকে শোনেন মাননীয় প্রধানমন্ত্রী ।
এ সময় সংসদ সদস্য জাহিদুর রহমান তাঁর এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা ও বিভিন্ন স্থানীয় চাহিদার বিষয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী এলাকার উন্নয়ন কার্যক্রম গতিশীল রাখার এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।





