সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ভূরুঙ্গামারীতে বিএনপির বিশাল শোডাউন, হাজারো নেতাকর্মীর র‍্যালিতে মুখর রাজপথ। নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিলেন মোঃ মনির হোসেন চৌদ্দগ্রাম পৌর বিএনপির সভাপতি পলাশীর সুস্থ্যতা কামনা মিলাদ ও দোয়া জামালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আবারও প্রার্থী হতে চান জাহিদ হাসান শুভ কাউসার মন্ডল তালায় ষড়যন্ত্র, অপপ্রচার ও ভূয়া সংবাদ প্রকাশের  প্রতিবাদে সাংবাদিক সম্মেলন!  দেড়শত বছরের পুরনো রাস্তা বন্ধের অভিযোগ! জল পেরিয়ে স্কুলে যেতে হচ্ছে পড়ুয়াদের, চরম দুর্ভোগে ময়দার বাসিন্দারা ‎বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, আলোচনা সভা ও কৃতী সমবায়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ পাবনার ফরিদপুরে ঈদগাহ মাঠে বালু ভরাট কাজের উদ্বোধন বেনাপোল সীমান্ত এলাকায় প্রায় ১৭ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী পণ্য আটক ঈদগাঁওতে সমবায় দিবস উদযাপন: নতুন সমিতিকে নিবন্ধন প্রদান
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কা.ছা.আ.বাংলাদেশ এর “ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট” শাখার কমিটি প্রকাশ
/ ২৭ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পূর্বাহ্ন

কা.ছা.আ.বাংলাদেশ এর “ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট” শাখার কমিটি প্রকাশ

ইয়াছির আরাফাত
স্টাফ রিপোর্টার:-

কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে সংগঠনটির ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি মো. আরিফ বিল্লাহ (ফাতিন) ও সাধারণ সম্পাদক সানজিদা খান স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ তথ্য জানানো হয়।

অনুমোদিত কমিটিতে সভাপতি হয়েছেন মো. মাহিয়ান ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. তাশরিফ রহমান। তারা দুজনই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল বিভাগের ষষ্ঠ পর্বের শিক্ষার্থী।

অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। এর মাধ্যমে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি শিক্ষার্থীদের বিভিন্ন দাবি, অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য নেতৃত্ব নির্ধারিত হলো।

নতুন কমিটির সভাপতি মো. মাহিয়ান ইসলাম বলেন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও যৌক্তিক দাবিগুলো নিয়ে সাংগঠনিকভাবে কাজ করার পাশাপাশি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিতে ভূমিকা রাখার চেষ্টা করা হবে।

সাধারণ সম্পাদক মো. তাশরিফ রহমান বলেন, শিক্ষার্থীদের সমস্যা ও দাবিগুলো চিহ্নিত করে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights