সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ভূরুঙ্গামারীতে বিএনপির বিশাল শোডাউন, হাজারো নেতাকর্মীর র‍্যালিতে মুখর রাজপথ। নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিলেন মোঃ মনির হোসেন চৌদ্দগ্রাম পৌর বিএনপির সভাপতি পলাশীর সুস্থ্যতা কামনা মিলাদ ও দোয়া জামালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আবারও প্রার্থী হতে চান জাহিদ হাসান শুভ কাউসার মন্ডল তালায় ষড়যন্ত্র, অপপ্রচার ও ভূয়া সংবাদ প্রকাশের  প্রতিবাদে সাংবাদিক সম্মেলন!  দেড়শত বছরের পুরনো রাস্তা বন্ধের অভিযোগ! জল পেরিয়ে স্কুলে যেতে হচ্ছে পড়ুয়াদের, চরম দুর্ভোগে ময়দার বাসিন্দারা ‎বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, আলোচনা সভা ও কৃতী সমবায়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ পাবনার ফরিদপুরে ঈদগাহ মাঠে বালু ভরাট কাজের উদ্বোধন বেনাপোল সীমান্ত এলাকায় প্রায় ১৭ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী পণ্য আটক ঈদগাঁওতে সমবায় দিবস উদযাপন: নতুন সমিতিকে নিবন্ধন প্রদান
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ধামইরহাটে মারামারিতে কৃষক হত্যা: রাতভর অভিযানে প্রধান আসামিসহ গ্রেফতার ৭, চাকু উদ্ধার
/ ২৮ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৮:৩৫ পূর্বাহ্ন

ধামইরহাটে মারামারিতে কৃষক হত্যা: রাতভর অভিযানে প্রধান আসামিসহ গ্রেফতার ৭, চাকু উদ্ধার
মোঃ জিহান বাবু ধামইরহাট ( নওগাঁ)প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতা ও করলা খেতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে মারামারিতে আবুল কাশেম নামের এক কৃষক নিহতের ঘটনায় পুলিশ রাতভর অভিযান চালিয়ে এজাহারনামীয় প্রধান আসামিসহ ৭ জনকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকু।শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের বড়শিবপুর (মাষ্টারপাড়া) গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, খেতের করলা গাছ ছাগলে খাওয়া নিয়ে বিরোধের জের ধরে রনি ও আবুল কাশেমের পরিবারের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে আবুল কাশেমসহ তার পক্ষের মোট ৫ জন গুরুতর জখম হন। আহতদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আবুল কাশেম মারা যান। তার স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। অন্যান্য আহতরা জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনায় নিহতের ছেলে আবু সাঈদ হোসেন বাদী হয়ে ধামইরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলা রুজুর পরপরই নওগাঁ জেলা পুলিশ সুপার স্যারের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় এবং ধামইরহাট থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বিভিন্ন এলাকায় রাতভর অভিযান পরিচালনা করে। মামলা দায়েরের এক রাতের মধ্যেই এজাহারনামীয় ৭ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন—১. মূল আসামি মো. রাকিবুল ইসলাম রনি (২৮), ২. মো. আ. হাকিম (৬০), ৩. মো. কফিল উদ্দিন (৬৫), ৪. মোসা. আকলিমা বেগম (৩৫), ৫. মোসা. হামিদা বেগম (৩৮), ৬. মোসা. ফরিদা বেগম (৫০) এবং ৭. মোসা. জিয়াসমিন বেগম (২১)। তারা সকলেই বড়শিবপুর (মাষ্টারপাড়া) গ্রামের বাসিন্দা।ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, পুলিশ অত্যন্ত তৎপরতার সাথে অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই আসামিদের গ্রেফতার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights