রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সাদুল্যাপুরে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান, নারী গ্রেফতার নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন গাইবান্ধায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা। নড়াইলের ঐতিহাসিক বাঁধাঘাটে পর্যটনকেন্দ্র দখলের অভিযোগ, শিবলিঙ্গ স্থাপন নিয়ে স্থানীয়দের উদ্বেগ চৌদ্দগ্রাম জগন্নাথদীঘি ইউনিয়নে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন শ্রীবরদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রাম তারাশাইলে জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত। রাজশাহীর তানোরে ধানক্ষেতে ঝলসানো মরদেহ উদ্ধার। মোল্লাহাটে গানের অনুষ্ঠানে জুয়ার আসরের অভিযোগ, দুই সাংবাদিকের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
জাতীয় সাংবাদিক সংস্থার নতুন মহাসচিব ঈশিতা হাসান কেন্দ্রীয় অফিস উদ্বোধন।
/ ২৪ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

জাতীয় সাংবাদিক সংস্থার নতুন মহাসচিব ঈশিতা হাসান কেন্দ্রীয় অফিস উদ্বোধন।

চীফ রিপোর্টার (মোঃ রেজাউল ইসলাম লাকী 01842227577)

জাতীয় সাংবাদিক সংস্থার (জেএসএস) কেন্দ্রীয় নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির নবনির্বাচিত মহাসচিব ঈসিতা হাসানকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়েছে।

রোববার (৪ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় রাজধানীর পুরানা পল্টন, দার-উস সালাম আর্কেড ভবনে নতুন কার্যালয়ের উদ্বোধন ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকীর সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় এবং সংগঠনের অর্থ সম্পাদক মুফতি শেখ আজিমুউদ্দিন সাহেবের কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানে নবনির্বাচিত মহাসচিব ঈসিতা হাসানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ্যাড. মোঃ আলতাফ হোসেন, রেজাউল হাবিব রেজা, লায়ন এবিএম সোবহান হাওলাদার, সৈয়দ ওমর ফারুক, মোঃ খাইরুল ইসলাম যুগ্ম মহাসচিব মোঃ রাকিব উদ্দিন রানা, লায়ন সাব্বির আহমেদ হাজরা । অর্থ সম্পাদক মুফতি শেখ আজিমুউদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ ইসলাম রাজিয়া তূর্ণা, দপ্তর সম্পাদক ইমারত হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কে এম সুজন,মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ গোলাম রব্বানী, প্রাণ দুর্যোগ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম আলম, সহ ত্রাণ দুর্যোগ ও পূর্ণবাসন সম্পাদক মোঃ জহিরুল ইসলাম সিকদার, চিকিৎসা বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবুল বাশার, নির্বাহী সদস্য ইয়াসিন মোঃ তুহিন, ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, ঢাকা বিভাগীয় সহ-সভাপতি মোছাম্মৎ ফাতেমা আক্তার, নরসিংদী জেলা সিনিয়র সহ সভাপতি আব্দুল হান্নান মানিক, বাঞ্ছারামপুর উপজেলা সভাপতি মোল্লা নাসির উদ্দিন, শিবপুর উপজেলা যুগ্ন সাধারন সম্পাদক ফাতেমা ইসলাম সাথীসহ ঢাকা বিভাগীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন বিভাগ থেকে আগত জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সংস্থার চেয়ারম্যান সকল নেতৃবৃন্দদের সাথে নিয়ে ফিতা কেটে নতুন অফিস উদ্বোধন করেন এবং সকলকে মিষ্টিমুখ করানো হয়। সকল নেতৃবৃন্দদের কে একসাথে ঐক্যবদ্ধ হয়ে সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে হবে বলে মনে করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে সাংবাদিকদের আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights