রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সাদুল্যাপুরে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান, নারী গ্রেফতার নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন গাইবান্ধায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা। নড়াইলের ঐতিহাসিক বাঁধাঘাটে পর্যটনকেন্দ্র দখলের অভিযোগ, শিবলিঙ্গ স্থাপন নিয়ে স্থানীয়দের উদ্বেগ চৌদ্দগ্রাম জগন্নাথদীঘি ইউনিয়নে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন শ্রীবরদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রাম তারাশাইলে জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত। রাজশাহীর তানোরে ধানক্ষেতে ঝলসানো মরদেহ উদ্ধার। মোল্লাহাটে গানের অনুষ্ঠানে জুয়ার আসরের অভিযোগ, দুই সাংবাদিকের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
দ্বীনি সমাজ গঠনে তরুণদের যোগ্যতা অর্জনে মনোনিবেশ করতে হবে—-মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী
/ ২২ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

দ্বীনি সমাজ গঠনে তরুণদের যোগ্যতা অর্জনে মনোনিবেশ করতে হবে—-মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী

আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেন, সংবর্ধনা অনুষ্ঠান আমাদের জন্য হীতকর একটি ব্যাপার। এরকম অনুষ্ঠানে বড়রা তাদের জীবনের অভিজ্ঞতা শেয়ার করেন, যা ছোটদের উৎসাহ যোগায় এবং ছোটরাও বড়দের কথা শোনার দ্বারা সমৃদ্ধ হতে পারেন। তরুণ যারা আছেন তারা আমাদের সম্পদ। রাসূল (সা.) বলেছেন, তরুণরা যখন একত্রিত হয় তখন আল্লাহর রহমত নাজিল হয়। তরুণরা দ্বীন রক্ষার স্বার্থে যদি সমাজ ছাড়তে হয় তাহলে সমাজ ছাড়তে হবে। সুতরাং তরুণদের জন্য সবসময়ের মতোই আমাদের বার্তা হলো, সময়কে যথাযথভাবে কাজে লাগাতে হবে। শিক্ষার মাধ্যমে মানুষের বুদ্ধির বিকাশ ঘটে। সেজন্য জ্ঞানার্জনে মনোনিবেশ করতে হবে। পড়াশোনার পাশাপাশি কুরআন তিলাওয়াত করতে হবে। বিশেষত সূরা কাহাফ তিলাওয়াত করা, কেননা এতে আমাদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ মেসেজ রয়েছে। এছাড়াও পিতা-মাতার খেদমতের মাধ্যমে দুআ নিতে হবে, কারণ দুআ হলো এমন বিষয়, যেটি জীবনকে পরিবর্তন করতে পারে।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ০৩ অক্টোবর, ২০২৬ ঈসায়ী, শনিবার, সকাল ১০ ঘটিকা থেকে শহরস্থ পৌরসভা হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আল ইসলাহ সভাপতি মুফতি মাওলানা মো. শামসুল ইসলাম, সহ সভাপতি মাওলানা এম এ আলীম।

সংগঠনের মৌলভীবাজার সদর উপজেলা সভাপতি মো. বদরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমেদ জিসান জোসেফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলী রাব্বি রতন, কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ নাসির খাঁন, মৌলভীবাজার জেলা সভাপতি জামাল আহমদ, সাধারণ সম্পাদক এম. আফজাল হোসেন সাজু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন রাফি, মৌলভীবাজার জেলা আল ইসলাহ প্রচার সম্পাদক মাওলানা মোহাম্মদ শফিকুল আলম, সংগঠনের মৌলভীবাজার জেলা প্রশিক্ষণ সম্পাদক সায়েম আহমদ, মৌলভীবাজার সদর উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা আছহাব আলী আনছারী।

এসময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনের মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা সভাপতি নাফিউল আলম, মৌলভীবাজার সরকারি কলেজ সভাপতি মিলকান আহমদ, মৌলভীবাজার সদর উপজেলা সহ সভাপতি মাছুম হাজারী, নাহিদুল ইসলাম, মৌলভীবাজার শহর সাধারণ সম্পাদক মো. শাহী উদ্দিন, মৌলভীবাজার সদর উপজেলা সহ সাধারণ সম্পাদক ওলিউর রহমান পারভেজ, সাংগঠনিক সম্পাদক রিয়াদ বখস, সহ সাংগঠনিক সম্পাদক রেদোয়ান আহমদ, প্রচার সম্পাদক সনি আহমদ প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights