মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ, লিফলেট বিতরণ ও ব্লিচিং পাউডার ছিটানো বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জবির ইউট্যাবের বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানালেন অধ্যক্ষ এসএম জহুরুল ইসলাম বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানালেন সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ প্রধান ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল উপজেলার হোসেন গাঁও ইউনিয়নে মাদকব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ডঃ চিলমারীতে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ১২০৭-এর দুই লিডার গ্রেফতার চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ মাদক উদ্ধার শার্শার গোগা সীমান্ত এলাকায় ৪১৭ বোতল ভারতীয় ফেনসিডিলের বিকল্প নেশা জাতিয় সিরাপ উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট কমাতে ৮ দফা প্রস্তাব
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নেত্রকোনার পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ
/ ৬ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৮:০০ পূর্বাহ্ন

নেত্রকোনার পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

সাগর আহমেদ জজ,,
(নেত্রকোনা) প্রতিনিধি:

‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি, ভবিষ্যৎ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

​দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিকী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনজুরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার নুরুন্নাহার লিজা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মান্নান, উপজেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন, জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর আহাম্মদ খান রতন, পূর্বধলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম, হারুন অর রশিদ, ঝিনায়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রাজিব আহম্মেদ, হুসাইনিয়া ফাজিল মাদরাসার প্রতিনিধি মুসাহিদ আকন্দ ও সাংবাদিক হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

​বক্তারা বলেন, একটি শিক্ষাব্যবস্থার মান নির্ধারণে শিক্ষকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষকদের পেশাগত মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি শ্রেণিকক্ষে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights