বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চাঁদগ্রাম গোরস্থান মাদ্রাসাই দুই ছাত্র হিফজ খতম ও অভিভাবক সমাবেশ মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে ঐক্যবদ্ধ রাজশাহী প্রেসক্লাবের সাংবাদিকরা। ঠাকুরগাঁও জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়ঃ পূর্বাচল মূল আদিবাসী ও ক্ষতিগ্রস্তদের প্লট বরাদ্দের দাবিতে মহা সড়কে অবস্থান ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নে ইয়াবাসেবনকারীকে ০৩ মাসের কারাদণ্ডঃ নাগরপুরে এমপি লাভলুর নির্দেশে পূজা উদযাপন ফ্রন্টের মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময়। ওছখালী পুরান বাজারে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময় সভা মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন আগিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদ প্রার্থী গোলাপ মিয়া জনসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় দক্ষিণ গফরগাঁওয়ে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সভাপতি দীন মোহাম্মদ,
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ওছখালী পুরান বাজারে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময় সভা
/ ৩ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৩:৫১ পূর্বাহ্ন

ওছখালী পুরান বাজারে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময় সভা

মাহিদুল ইসলাম হিমেল
হাতিয়া প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়ায় ওছখালী পুরান বাজার কমিটির উদ্যোগে মাদকদ্রব্য, কিশোর গ্যাং প্রতিরোধ এবং বাজারের সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৬ অক্টোবর সন্ধ্যা ৭টায় ওছখালী পুরান বাজারে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ নুরুল আনোয়ার। সভায় সভাপতিত্ব করেন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি এমডি মাহমুদুর রহমান ফারুক মাস্টার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহিম।

সভায় আরও উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইকবাল উদ্দিন রাশেদ, হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলো, হাতিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি রিয়াজ মাহমুদ, সদস্য সচিব আবদুল হালিম, হাতিয়া পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম দুখু, ইসমাইল হোসেন, হাতিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব ফাহিম উদ্দিন, ওছখালী শহর বণিক কল্যাণ সমিতির সভাপতি মামুন মিয়া, নুর আলম জসিম, হাতিয়া দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন শামীম, প্রফেসর মহিব্বুর রহমানসহ বাজার কমিটির উপদেষ্টা ও সদস্যবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে হাতিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ নুরুল আনোয়ার বলেন, মাদকদ্রব্য ও কিশোর গ্যাং একটি সামাজিক ব্যাধি। এটি নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে কাজ করা সম্ভব নয়। বাজার কমিটি, ব্যবসায়ী, অভিভাবক, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে একযোগে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, কোথাও মাদক বিক্রি, সেবন কিংবা কিশোর গ্যাংয়ের কোনো ধরনের তৎপরতা চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিতে হবে। পাশাপাশি তরুণদের বিপথগামী হওয়ার কারণগুলো চিহ্নিত করে তাদের খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নিতে হবে।

সবার সম্মিলিত সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা থাকলে মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা অনেকাংশে নিয়ন্ত্রণের পাশাপাশি একসময় সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হবে, বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভায় হাতিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইকবাল উদ্দিন রাশেদ বলেন, ওছখালী পুরান বাজারের সার্বিক উন্নয়নের জন্য বাজারে যাতায়াতের প্রধান সড়কটির দ্রুত সংস্কার ও উন্নয়ন প্রয়োজন।

তিনি বলেন, সড়কটির কাজের জন্য টেন্ডার সম্পন্ন হওয়ার পরও দীর্ঘ সময় অতিবাহিত হলেও কাজ শুরু হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট ঠিকাদারকে অবহিত করে দ্রুত কাজ শুরু করার উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে বাজারের মাংস বাজারের জন্য বরাদ্দকৃত উন্নয়নকাজও দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করতে হবে।

তিনি আরও বলেন, বাজারের উন্নয়ন শুধু প্রশাসন কিংবা বাজার কমিটির একার দায়িত্ব নয়। ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করতে হবে। বাজারের অবকাঠামো, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি এমডি মাহমুদুর রহমান ফারুক মাস্টার বলেন, ওছখালী পুরান বাজারের সার্বিক মানোন্নয়ন ও ব্যবসায়ীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বাজার কমিটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে মাদকদ্রব্য ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে বাজার কমিটি উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে। বাজারে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড যাতে সংঘটিত হতে না পারে, সেজন্য ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদেরও সচেতন হতে হবে।

তিনি আরও জানান, বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতে বাজারের পরিচ্ছন্নতা, শৃঙ্খলা, নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

সভায় বক্তারা মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, বাজারের নিরাপত্তা জোরদার, সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা এবং ব্যবসায়ীদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় বাজার কমিটির সদস্য, ব্যবসায়ী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বাজারের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং এসব সমস্যা সমাধানে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights