
নাগরপুরে এমপি লাভলুর নির্দেশে পূজা উদযাপন ফ্রন্টের মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময়।
রামকৃষ্ণ সাহা রামা টাঙ্গাইল জেলা প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য জনাব রবিউল আউয়াল লাভলুর নির্দেশে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নাগরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ঝুটন কুমার সাহার নেতৃত্বে ভাদ্রা ও ধুবরিয়া ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে নেতৃবৃন্দ স্থানীয় পূজা উদযাপন কমিটির কর্মকর্তা ও ভক্তদের সাথে মতবিনিময় করেন।
প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বছর নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়নে সর্বমোট ১৩৮টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরিদর্শন ও মতবিনিময় সভায় মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং যাতায়াতের রাস্তাঘাটের উন্নয়নসহ পূজার সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
বাবু রামপ্রসাদ সাহা
ধ্রুবজ্যোতি চক্রবর্তী – সদস্য, উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট
প্রীতম দাস – সদস্য, উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট
ভজন সরকার – আহ্বায়ক, ধুবরিয়া ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্ট
হেমন্ত কুমার সরকার – সদস্য সচিব, ধুবরিয়া ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্ট
চিত্তরঞ্জন দাস – সদস্য সচিব, ভাদ্রা ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্ট বিকাশ দাস সদস্য ভাদ্রা ইউনিয়ন পূজা উদযাপন ফন্ট
এছাড়াও ভাদ্রা ও ধুবরিয়া ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ ও ভক্তরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।





