রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতায় গুরুত্ব দিলেন জেলা প্রশাসক ঠাকুর গাঁও জেলায় ১০ অক্টোবর ২০২৬ইং তারিখে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ হয়ঃ চৌদ্দগ্রামে মেষতলা মাদ্রাসার তিন শিক্ষার্থীকে কোরআন হেফজ সম্পন্ন করায় সংবর্ধনা। বীরগঞ্জে অবৈধভাবে মজুত ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ, গুদাম সিলগালা চিলমারীতে “সাপ্তাহিক সহযোগী” পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বাষিকী পালিত। গোবিন্দগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু টাঙ্গাইল ​জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোনায় সুর থামলো, পথ ফুরালো না, দায় রয়ে গেল- চারণ কবি হাছেন আলীর স্মরণে দুর্গাপূজায় নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় পাশে থাকবে কুড়িগ্রাম বিএনপি। শারদীয় দুর্গোৎসবে সীতাকুণ্ডের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন রতন কুমার নাথ।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নগরকান্দায় শিশু মাহফুজা হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার
/ ১৩ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৩:৩১ পূর্বাহ্ন

নগরকান্দায় শিশু মাহফুজা হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার
মামুন মিঞা, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মাহফুজা আক্তার (৭) হত্যা মামলার প্রধান আসামি বাবলু শেখকে (৫৮) গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।
শুক্রবার (৯ অক্টোবর) রাত ১২টা ৫০ মিনিটের দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকার শংকরপাশা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এসআরবি-৬-এর সহযোগিতায় এ অভিযান চালায়।
এসআরবির বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে নগরকান্দা উপজেলার তারাকান্দি এলাকায় বসবাসকারী ইদ্রিস আলী মোল্যার মেয়ে মাহফুজা আক্তারকে বাবলু শেখসহ অন্য আসামিরা তাঁদের বাড়িতে ডেকে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। পরে শিশুটি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাবলু শেখের বসতবাড়িসংলগ্ন বাগান থেকে মাহফুজার মরদেহ উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পারিবারিক পূর্ববিরোধের জেরে গত ১ আগস্ট বিকেল সাড়ে ৫টা থেকে রাত ১০টা ১০ মিনিটের মধ্যে কোনো একসময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে, মারধর ও আঘাত করে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়।
এ ঘটনায় মাহফুজার বাবা ইদ্রিস আলী মোল্যা বাদী হয়ে নগরকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি-১০।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি বাবলু শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights