
গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতায় গুরুত্ব দিলেন জেলা প্রশাসক
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
গাইবান্ধায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ড. মনিরুজ্জামানের নেতৃত্বে ফায়ার সার্ভিস এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে হকার্স মার্কেটে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে হকার্স মার্কেটে মাংস ব্যবসায়ীদের সঙ্গে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। এ সময় ব্যবসায়ীদের দোকানপাট ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা এবং মশার বংশবিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা জরুরি। বিশেষ করে কোথাও পানি জমে থাকতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে এসব রোগের ঝুঁকি কমানো সম্ভব।
জনস্বাস্থ্য সুরক্ষায় প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।





