শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জালালাবাদ ও ইসলামপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপির প্রস্তুতিমূলক সভা যশোরের ঝিকরগাছায় এমপি সাবিরা সুলতানা মুন্নীকে সম্বর্ধনা ও অবিভাবক সমাবেশ। ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড চৌদ্দগ্রামে লক্ষণ চন্দ্র সূত্রধরকে বিদায়ী সংবর্ধনা ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈলে কৃষি ও সার ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ঃ সাংবাদিকদের নিরাপত্তা কোথায়? মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, সুষ্ঠু বিচার দাবি কলমযোদ্ধার জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়ঃ ইসবপুর ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা ৪,৫ ও ৬নম্বর ওয়ার্ডে সংরক্ষিত আসনের মাঠে রানিং মেম্বার ফাইমা খাতুন মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ইসবপুর ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা ৪,৫ ও ৬নম্বর ওয়ার্ডে সংরক্ষিত আসনের মাঠে রানিং মেম্বার ফাইমা খাতুন
/ ৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৯:৫৫ পূর্বাহ্ন

ইসবপুর ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা ৪,৫ ও ৬নম্বর ওয়ার্ডে সংরক্ষিত আসনের মাঠে রানিং মেম্বার ফাইমা খাতুন

মোঃ জিহান বাবু, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকা জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। বিশেষ করে সংরক্ষিত নারী আসনে সদস্য (মেম্বার) পদের নির্বাচনকে ঘিরে গ্রাম-গঞ্জে জমে উঠেছে ব্যাপক জনসংযোগ ও প্রচারণা।

এরই ধারাবাহিকতায় ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে মেম্বার প্রার্থী হিসেবে পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান রানিং মেম্বার মোছাঃ ফাইমা খাতুন। নির্বাচনকে সামনে রেখে তিনি দিন-রাত অবিরাম উঠান বৈঠক, পথসভা এবং ঘরে ঘরে গিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

প্রতিবেদন সূত্রে জানা যায়, “সেবাই আমার লক্ষ্য” এবং “নারীর ক্ষমতায়ন, সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন”— এই চেতনাকে ধারণ করে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় নারী উন্নয়ন ও সমাজসেবামূলক কাজে আত্মনিয়োগ করেছেন। বিশেষ করে এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বর্তমান রানিং মেম্বার হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, বিধবা ও বয়স্ক ভাতা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের যেকোনো সুখে-দুঃখে পাশে থাকার কারণে ইতিমধ্যেই তিনি সর্বস্তরের মানুষের আস্থাজনিত ও জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন।

আসন্ন নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে মোছাঃ ফাইমা খাতুন বলেন, “বিগত দিনে সাধারণ মানুষের সেবায় যেভাবে পাশে ছিলাম, আগামীতেও জনগণের অধিকার রক্ষা ও এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে উজাড় করে দিতে চাই।” এজন্য তিনি ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের সর্বসাধারণ, মা-বোন ও মুরুব্বিদের দোয়া, আশীর্বাদ এবং আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। এদিকে, এলাকার ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, ফাইমা খাতুন রানিং মেম্বার হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার সাধারণ মানুষের পাশে থেকে বিশ্বস্ততার পরিচয় দিয়েছেন।

ফলে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাঁর পক্ষে মাঠে নেমেছেন এবং তাঁকে পুনরায় নির্বাচিত করতে ঐক্যবদ্ধভাবে জোরালো প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights