
১/ছবি আছে
জালালাবাদ ও ইসলামপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু
মোঃ রেজাউল করিম
কক্সবাজার প্রতিনিধি।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতির
অংশ হিসেবে ঈদগাঁও উপজেলার জালালাবাদ ও ইসলামপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচীর তথ্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
১৫ অক্টোবর ( বৃহস্পতিবার) সকাল দশটায় জালালাবাদের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, জালালাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক আবদু সালাম কোম্পানি, ঈদগাঁও উপজেলা যুবদল আহবায়ক কামাল হোসাইনও ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দরা। তথ্য সংগ্রহকারী ওয়ার্ডের প্রতিটি বাড়ী বাড়ী গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করন।
অন্যদিকে ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাশকাটায় শুরু হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘আই হ্যাভ এ প্ল্যান’-র আওতায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম।
বৃহস্পতিবার গ্রামে তথ্য ও ফরম সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ বলেন, সাধারণ জনগণের জীবনমান উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রতিটি পরিবারকে রাষ্ট্রীয় সহায়তার আওতায় আনার লক্ষ্যেই তারেক রহমানের এই যুগান্তকারী পরিকল্পনা।
এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন সুপারভাইজার মোহাম্মদ ইমরান, ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
২/ছবি আছে
দুর্গাপূজায় ৩৫৭ মণ্ডপে নিরাপত্তা জোরদার, প্রস্তুত এসআরবি-১৫
মোঃ রেজাউল করিম
কক্সবাজার প্রতিনিধি।
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে কক্সবাজার ও বান্দরবান জেলার ৩৫৭টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এসআরবি-১৫-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের ৩২৪টি ও বান্দরবানের ৩৩টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত টহল, মোটরসাইকেল পেট্রোল ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালানো হবে। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে বিশেষ স্ট্রাইকিং ফোর্স।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে অনলাইন মনিটরিং এবং পূজামণ্ডপে নারী দর্শনার্থীদের হয়রানি রোধে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে।
এসআরবি-১৫ জানায়, এখন পর্যন্ত কোনো নাশকতার তথ্য বা আশঙ্কা পাওয়া যায়নি। ব্যাটালিয়ন সদরে স্থাপিত কন্ট্রোল রুম থেকে ২৪ ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। সন্দেহজনক বা অপ্রীতিকর কোনো ঘটনা নজরে এলে দ্রুত এসআরবিকে জানানোর অনুরোধ জানিয়েছেন আইন- শৃঙ্খলা বাহিনীটির অধিনায়কের পক্ষে সহকারী পুলিশ সুপার- সহকারি পরিচালক (মিডিয়া) আ, ম, ফারুক।





