বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
আলমপুর ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ধামইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ রুহুল আমিন বাউফল উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শন করেন। শরীয়তপুরের ভেদরগঞ্জে আবাসিক হোটেল থেকে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার ফুলবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপে জেলা বিএনপির নেতৃবৃন্দ, সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা বেনাপোল সীমান্ত এলাকা থেকে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালান পণ্য আটক গফরগাঁওয়ে সাবেক ছাত্রদল আহবায়কের বাসার সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ। কক্সবাজারে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট এজেন্টকে কুপিয়ে গুরুতর জখম, লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ কালিয়াকৈরে শারদীয় দুর্গাপূজার মন্ডপ পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক ড. ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কমিটিতে নাম, পদ অস্বীকার করলেন ইসলামী আন্দোলনের নেতা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নেত্রকোনার পূর্বধলায় ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা প্রতিষ্ঠাতা গ্রেপ্তার
/ ১৩ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৮:৪৩ পূর্বাহ্ন

নেত্রকোনার পূর্বধলায় ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা প্রতিষ্ঠাতা গ্রেপ্তার

সাগর আহমেদ জজ,
নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলায় ১৩ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে দুলাল মিয়া (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের জালশুকা এলাকার ‘মা ফার্মেসি’র মালিক এবং রওজাতুল আকফাল নূরানী হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক।
রোববার (১৮ অক্টোবর) রাতে জালশুকা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। অভিযোগকারী শিশুটি ওই ব্যক্তির ফার্মেসিতে কাজ করত।
ফার্মেসির কর্মী শিশুকে নির্যাতনের অভিযোগ
শিশুটির পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, রোববার রাতে ফার্মেসির কাজ শেষে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ে শিশুটি। রাত সাড়ে ৯টার দিকে দুলাল মিয়া তাকে ডেকে নিজের শোবার ঘরে নিয়ে যান। সেখানে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ ওঠে। পরে শিশুটি পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়।
এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ লোকজন ফার্মেসিতে ভাঙচুর করেন। একপর্যায়ে তাঁরা নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
ঘটনাস্থলে প্রশাসন, পরে পরিস্থিতি শান্ত
পরিস্থিতি সামাল দিতে রাত ১২টার দিকে ঘটনাস্থলে যান পূর্বধলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান।
এ সময় অভিযুক্ত দুলাল মিয়াকে আটক করা হলে পরিস্থিতি শান্ত হয়।
শিশুকে পাঠানো হয়েছে ময়মনসিংহ মেডিকেলে
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই তিনি পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার কথাও জানান তিনি।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।
শিশুর সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights