
১/ছবি আছে
কক্সবাজারে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
মোঃ রেজাউল করিম,
কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারে মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সৈয়দ আলম (৪৫)-কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)।
সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সদর থানাধীন কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫-এর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার সৈয়দ আলম চট্টগ্রামের কর্ণফুলী থানার একটি মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি।
তিনি কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দেছুয়াপালং এলাকার বাসিন্দা। গ্রেপ্তারের পর তাঁকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান আইনশৃঙ্খলা বাহিনীটির সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ, ম, ফারুক।
২/ছবি আছে
কক্সবাজার সদরে এনসিপির ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন
মোঃ রেজাউল করিম,
কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন শাখার ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত অনুমোদনপত্রে স্বাক্ষর করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কক্সবাজার সদর উপজেলা শাখার আহ্বায়ক শফিকুল ইসলাম (শফিক), সদস্য সচিব তারেক আল আজিজ এবং সাংগঠনিক সম্পাদক আরিয়ান খাঁন ফারাবি। কমিটিতে আব্দুস সালামকে (ভুট্টো) কে আহ্বায়ক, মোহাম্মদ হোসেন ও মোহাম্মদ ইউনুসকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নুরুল আবছারকে সদস্য সচিব এবং সালাহ উদ্দিনকে যুগ্ম সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
কমিটিতে অন্য সদস্যদেরও বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।





