মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
শরীয়তপুরের ভেদরগঞ্জে আবাসিক হোটেল থেকে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার ফুলবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপে জেলা বিএনপির নেতৃবৃন্দ, সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা বেনাপোল সীমান্ত এলাকা থেকে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালান পণ্য আটক গফরগাঁওয়ে সাবেক ছাত্রদল আহবায়কের বাসার সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ। কক্সবাজারে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট এজেন্টকে কুপিয়ে গুরুতর জখম, লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ কালিয়াকৈরে শারদীয় দুর্গাপূজার মন্ডপ পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক ড. ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কমিটিতে নাম, পদ অস্বীকার করলেন ইসলামী আন্দোলনের নেতা সনাতনী সম্প্রদায়কে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ইমতিয়াজ উদ্দিন টি. এস. এম হজ্জ এন্ড উমরা গ্রুপের উমরাহ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
‎বেলকুচিতে কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা, সভাপতি মনিরুল ইসলাম মনি।
/ ২৯ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৮:৪৮ পূর্বাহ্ন

‎বেলকুচিতে কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা, সভাপতি মনিরুল ইসলাম মনি।
‎
‎বেলকুচি থেকে মোঃ হাবিবুর রহমানের ভিডিও চিত্রে ও বিস্তারিত
‎
‎“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় বেলকুচি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষণ হলরুমে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), বেলকুচির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. নাজমুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ইউসিসিএ লিমিটেড নির্বাচন-২০২৬ পরিচালনা কমিটির সভাপতি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আমিরুল ইসলাম খান আলীম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেলকুচি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল খালেক।
‎
‎ঘোষিত ফলাফলে বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত সভাপতি হয়েছেন বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি। নবনির্বাচিত সহ-সভাপতি হয়েছেন বেলকুচি পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম।
‎
‎ব্যবস্থাপনা কমিটির ব্লকভিত্তিক নবনির্বাচিত সদস্যরা হলেন—১ নং ব্লকের আসমাউল শেখ, ৪ নং ব্লকের আনছার আলী, ৫ নং ব্লকের সীমা খাতুন এবং ৬ নং ব্লকের রিতা বেগম।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি ও উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সদস্য গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, বেলকুচি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাহিদুল হক মুক্তার, পৌর বিএনপির সাবেক সদস্য মামুন হোসেন বরাদ এবং বেলকুচি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক পলাশ।
‎
‎এ ছাড়া সমবায় সমিতির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
‎
‎সভায় সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করা, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কৃষি ও পল্লীভিত্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং সমবায় সংগঠনের কার্যক্রমকে আরও কার্যকর করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
‎
‎সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণ, সদস্যদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights