
টি. এস. এম হজ্জ এন্ড উমরা গ্রুপের উমরাহ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি
টিএসএম ট্রাভেলসের উদ্যোগে এবং টি. এস. হজ্জ এন্ড উমরা গ্রুপের ব্যবস্থাপনায় অক্টোবর ও নভেম্বর মাসের উমরাহ কাফেলার যাত্রীদের নিয়ে এক উমরাহ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ১১টায় সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা কনফারেন্স হলে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে হজ্জ ও উমরাহ বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রদান করেন হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের জেনারেল সেক্রেটারি হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কামালবাজার ফাজিল ডিগ্রি মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা এ.কে.এম মনোওর আলী, সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো: নুমান এবং হলিয়ারপাড়া কামিল এম.এ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ।
উক্ত কর্মশালায় বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন রাখালগঞ্জ দারুল কুরআন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শিহাব উদ্দিন আলীপুরী, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মো: নাজমুল হুদা খাঁন, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মারজানুর রহমান খান এবং টি. এস. হজ্জ এন্ড উমরা গ্রুপের মুয়াল্লিম মাওলানা আব্দুর রহমান।
টিএসএম ট্রাভেলসের এমডি মাওলানা মারুফ আহমদের পরিচালনায় এবং টি. এস. হজ্জ এন্ড উমরা গ্রুপের চেয়ারম্যান মাওলানা মওদুদ আহমদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে কর্মশালাটি শুরু হয়। এতে আরও বক্তব্য রাখেন আউসকান্দি ইয়াকুবিয়া হিফজুল কোরআন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফখরুল ইসলাম এবং হোটেল মেট্রো ইন্টারন্যাশনালের এমডি মাওলানা সৈয়দ আহমদ আল জামিল।
প্রশিক্ষণ কর্মশালায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সুলাইমান আহমদ চৌধুরী ফুলতলী, ইলাইগঞ্জ হিফজুল কোরআন আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সালেহ আহমদ, মাধবপুর গালিমপুর আলিম মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা আতাউর রহমান, সিলবারাকা ট্রাভেলসের এমডি মাওলানা এ.এফ.এম আব্দুল কাইয়ুম, গাজিরপাড়া হাফিজিয়া আলিম মাদ্রাসার সাবেক হিফজ শাখা প্রধান হাফিজ মাওলানা আব্দুস শহিদ, ইয়ানি ট্রাভেলস মৌলভীবাজারের স্বত্বাধিকারী মাওলানা এমদাদ আহমদ, হলি ল্যান্ড ট্রাভেলসের এমডি মাওলানা আহমদ শরীফ, আল জাবির ট্রাভেলসের স্বত্বাধিকারী মাওলানা আমিনুল এহসান জাবির, সৌদি আরব প্রবাসী ক্বারী মো: শামসুল ইসলাম, মাওলানা সাদেকুর রহমান, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা সাইদুল ইসলাম, মাওলানা আব্দুল বারী এবং হাজী নওয়াব আলী জামে মসজিদের ইমাম হাফিজ বিলাল আহমদ।
প্রশিক্ষণ কর্মশালা শেষে আগামী ২৪ ও ২৬ অক্টোবর এবং ৩ ও ৪ নভেম্বরের কাফেলার প্রায় দুই শতাধিক উমরাহ যাত্রীর হাতে ভিসা, টিকিটসহ যাবতীয় কাগজপত্র হস্তান্তর করা হয়।





