বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এমপি আখতারুজ্জামান বাচ্চুর যশোর জেলা বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত নাগরপুরের গয়হাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী জাকির তালুকদার ‎শারদীয় দুর্গোৎসব ২০২৬ইং উপলক্ষে রাণীশংকৈল থানার বিশেষ কার্যক্রমঃ শোক সংবাদ চরভদ্রাসনের দুর্গম চরে স্বাস্থ্যসেবার সংকট, হাসপাতালে নেওয়ার পথে নারীর মৃত্যু প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার গাজীপুরে ঢাকা রেঞ্জের ডিআইজি ও বিভাগীয় কমিশনার জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন মান্দায় জোতবাজার বণিক সমবায় সমিতির পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান আলমপুর ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ধামইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ রুহুল আমিন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কলাবাড়িয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পুরোনো জারুল গাছের স্মৃতি ধরে রাখতে দূর থেকে সংগ্রহ করে আনা হলো দুটি জারুল গাছ
/ ২১ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৯:০৪ পূর্বাহ্ন

কলাবাড়িয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা
পুরোনো জারুল গাছের স্মৃতি ধরে রাখতে দূর থেকে সংগ্রহ করে আনা হলো দুটি জারুল গাছ

মোঃ রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ বৃক্ষরোপণ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন তরুণ সমাজসেবক নাহিদ মুন্সি। তাঁর নেতৃত্বে মোঃ শরিফুল ইসলাম, মোঃ সাজ্জাদ হোসেন, জাকির হোসেন, আরিফুল ইসলাম সাদ্দাম, গিয়াস ভূঁইয়া, কাদের তালুকদার, মোঃ আলী তুফান, এফ এম শামীম আহম্মেদ ও এফ এম মেহেদী হাসানসহ অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বিকেল ৪টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে গাছ রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোঃ শাহাবুদ্দিন কাকা মোল্লা, ডাক্তার আবু সাঈদ, মোঃ জাহিদুল মোল্লা, মেহেদী খন্দকার এবং বিএনপির অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সমর্থকেরা।

স্থানীয় সূত্রে জানা যায়, কলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সামনে একসময় একটি পুরোনো জারুল গাছ ছিল। গাছটিতে যখন সুন্দর ফুল ফুটত, তখন বিদ্যালয়ের শিক্ষার্থীরা তা দেখে আনন্দ উপভোগ করত। গাছটি বিদ্যালয় প্রাঙ্গণের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের কাছে আনন্দের একটি স্মৃতি হয়ে ছিল। তবে কোনো এক সময় গাছটি কেটে ফেলা হয়।
সেই পুরোনো স্মৃতি আবারও ফিরিয়ে আনার প্রত্যাশা এবং বিদ্যালয় প্রাঙ্গণের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বিএনপির তরুণ সমাজসেবক নাহিদ মুন্সি অনেক দূর থেকে কষ্ট করে দুটি জারুল গাছ সংগ্রহ করে এনে রোপণ করেন। তাঁর এ উদ্যোগকে পরিবেশবান্ধব ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বৃক্ষরোপণ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে না, বরং নতুন প্রজন্মের মধ্যে প্রকৃতিপ্রেম ও পরিবেশসচেতনতা গড়ে তুলতেও সহায়তা করে। বিদ্যালয় প্রাঙ্গণে গাছ লাগানোর এ উদ্যোগ ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য একটি সবুজ ও মনোরম পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানো এবং রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights