
ভেদরগঞ্জে “মা ইলিশ রক্ষা অভিযানে ১ লক্ষ ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ।
মাসুম তালুকদার
শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরের ভেদরগঞ্জে “মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬” বাস্তবায়নে বৃহস্পতিবার ২২ অক্টোবর উপজেলার দুলার চর ইল্লার বাজার অস্থায়ী মাছ আড়ৎ,
দ: তারাবুনিয়া ইউনিয়নের বন্দুকসী আড়তে অভিযান পরিচালনা করা হয়। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবকর সিদ্দিক এর নেতৃত্বে একটি সমন্বিত টিমের অভিযান চলাকালে আনুমানিক ১ লক্ষ ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময় বন্দুকসী অস্থায়ী মাছের আড়তে ৪ কেজি ইলিশ পাওয়া যায় যা দুস্থদের মাঝে বিতরণ করা হয়। অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার, পুলিশ, কোস্ট গার্ডের একটি দল ও আনসার সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবকর সিদ্দিক বলেন, মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান চলমান থাকবে।





