
ঈমানকে শক্তিশালী করার জন্য জীবনকে দ্বীনি ভাবধারায় পরিচালিত করতে হবে—-মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, দ্বীন একটি আমানত। আল্লাহর দ্বীন সময়ে সময়ে বিপদসংকুল অবস্থায় পড়েছে। কখনো অমুসলিমদের দ্বারা, কখনো মুনাফিকদের দ্বারা, কখনো বিদেশি আগ্রাসনের দ্বারা ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সময়ে সময়ে ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আল্লাহপ্রেমিক ও নবীপ্রেমিক কিছুসংখ্যক মর্দে মুজাহিদ ঈমানের এই সত্য ধারাকে জারি রেখেছেন। এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সহিহ ঈমান-আকিদা গুরুত্বপূর্ণ একটি বিষয়। আকিদা সহিহ না হলে মানুষের ঈমান সহিহ হবে না; আর ঈমান সহিহ না হলে তার কোনও আমলই কাজে আসবে না। এজন্য ঈমানকে হেফাযতের জন্য জীবনকে সঠিক ধারায় পরিচালিত করতে হবে। শিষ্টাচার, ভদ্রতা, সততা, আচার-আচরণ, সত্যবাদিতা, ন্যায় ও ইনসাফ- এগুলো ঈমানকে বর্ধিত ও শক্তিশালী করে। আমাদের জীবনে এগুলোর প্রয়োগ ঘটাতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া দ্বীনের এক পাহারাদার সংগঠনের নাম। বিশেষত দ্বীন, তাহযীব-তামাদ্দুন, আদব-আখলাক বাঁচানোর ও নেক আমলের পাবন্দির নির্ভরযোগ্য ও নিরাপদ আশ্বয়স্থলের নাম হচ্ছে তালামীযে ইসলামিয়া। তালামীযে ইসলামিয়া চায় ঘরে ঘরে প্রত্যেকটি ছাত্র মুনাফিকি আকিদা থেকে বেঁচে থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকিদায় যেন প্রতিষ্ঠিত হতে পারে। এ সংগঠন চায় প্রতিটি সন্তান যেন মা-বাবার বাধ্য সন্তান এবং সমাজের জন্য একজন আদবি ও বিশ্বস্ত নাগরিক হয়ে গড়ে উঠতে পারে। একটি প্রতিষ্ঠানের ভারসাম্য ও পরিবেশ রক্ষা করে, শিক্ষা ও মেধাকে গুরুত্ব দিয়ে, উস্তাদের আদব রক্ষা করে একজন মানুষ যেন তার জীবনকে গড়ে তুলতে পারে; তালামীযে ইসলামিয়া মানুষকে সেই সবক দিয়ে যাচ্ছে।
গোলাপগঞ্জ উপজেলা আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২২ অক্টোবর, ২০২৬ ঈসায়ী, বৃহস্পতিবার, সকাল ১১টা থেকে গোলাপগঞ্জ পৌরসভা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন।
গোলাপগঞ্জ উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা আব্দুল রশিদ এর সভাপতিত্বে এবং তালামীযে ইসলামিয়া গোলাপগঞ্জ পৌর সভাপতি মো. আবিদ হোসেন ও গোলাপগঞ্জ উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-০৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এড. এমরান আহমদ চৌধুরী, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা শরীফ উদ্দিন, সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লবিবুর রহমান, সাবেক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উসমান গণী, কেন্দ্রীয় অফিস সম্পাদক মুহাম্মদ জিল্লুর রহমান, কেন্দ্রীয় সহ স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক হুসাইন আহমদ, কেন্দ্রীয় সদস্য মুহাম্মদ জায়দুর রহমান, সাবেক কেন্দ্রীয় সদস্য রুহুল হুদা চৌধুরী রাহেল, সিলেট পূর্ব জেলা সভাপতি আবু ছায়িদ মো. আশিক, সিলেট জেলা আল ইসলাহর সহ সভাপতি মাওলানা শুয়াইবুর রহমান, আছিরগঞ্জ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল হুদা, সিলেট জেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রউফ, লতিফিয়া ক্বারী সোসাইটি গোলাপগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা মোকাররম আলী, সিলেট ক্যাডেট কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আলতাফুর রহমান চৌধুরী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- লক্ষণাবন্দ হাফিজিয়া ফুরক্বানিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আব্দুল আজিজ, তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলার সাবেক সহ সভাপতি মাওলানা আব্দুল বাছিত আল হাসান, লবিবুর রহমান লাভলু, মাওলানা ফয়জুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল এহসান জাবির, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রেদওয়ান হোসেন, জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু তায়্যিব রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন পাবেল, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নাবেদ হোসাইন, সিলেট মহানগরীর আল ইসলাহ প্রচার সম্পাদক হাফিজ সাদ উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা মো. লুৎফুর রহমান, গোলাপগঞ্জ পৌর আল ইসলাহ সাধারণ সম্পাদক মামুন আহমদ, শাহপরান (রহ.) থানা সভাপতি মাওলানা শামসুল ইসলাম নূরী, বিয়ানীবাজার উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক হাফিজ গৌছ উদ্দিন, রায়গড় পুরান বাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জাকির আহমদ, হযরত শাহজালাল (রহ.) লতিফিয়া মাদ্রাসার সুপার মাওলানা মাহফুজুর রহমান।
আরও উপস্থিত ছিলেন- তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা সহ প্রচার সম্পাদক জুবেল আহমদ, অফিস সম্পাদক মাহবুব আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জাহেদ আহমদ খান, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক নুরুল ইসলাম ওয়াফি, সদস্য তানভীর আহমদ, মো. আফসার আহমদ, সাবেক সদস্য জসিম উদ্দিন, ফয়েজ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা আল ইসলাহ সহ সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন দুলু, তালামীযে ইসলামিয়া গোলাপগঞ্জ উত্তর উপজেলা সভাপতি মো. আল আমিন, সাবেক সভাপতি শাহবাজ আহমদ সূচন, গোলাপগঞ্জ দক্ষিণ উপজেলা সভাপতি মো. রুয়েল আহমদ, গোলাপগঞ্জ উত্তর উপজেলা সহ-সভাপতি ফখরুল ইসলাম, গোলাপগঞ্জ দক্ষিণ উপজেলা সহ সভাপতি ফয়সাল মাহমুদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ইবনে খলিল, গোলাপগঞ্জ পৌর সাধারণ সম্পাদক নাঈম সুলতান প্রমুখ।





