মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
টঙ্গীতে সাংবাদিক মহিউদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ: বাংলাদেশ সেন্ট্রাল (B.C.P.C)প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ‌। বিএনপি নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেম্বারপ্রার্থী নজরুল ইসলাম কিশোরগঞ্জে ২৪০০ টাকা পাওনাকে কেন্দ্র করে যুবককে চুরিকাঘাতে হত্যার অভিযোগ দিনাজপুর জেলার পার্বতীপুরে বিরোধের জেরে মারামারির ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু, গ্রেফতার ০২ঃ যশোর চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট, চিকিৎসাসেবা ব্যাহত। বেনাপোল বর্ডার দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারত থেকে একই পরিবারের ৩ জনকে বাংলাদেশে ফেরত গণতন্ত্র রক্ষার ডাক! ৩০ অক্টোবর বারুইপুরের এনআইসি ময়দানে বিজেপির বিশাল জনসমাবেশের প্রস্তুতি কুড়িগ্রামে পিংকি-বাচ্চু পরিবহনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নারী-শিশুসহ নিহত ২ দাবি মোদের একটাই, জীবনের নিরাপত্তায় ফুটপাত চাই’কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে সহস্রাধিক মানুষের মানববন্ধন পলাশবাড়ীর চরেরহাটের মাদক ব্যবসায়ী মজিবর গ্রেপ্তার
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বিএনপি নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেম্বারপ্রার্থী নজরুল ইসলাম
/ ২০ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

বিএনপি নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেম্বারপ্রার্থী নজরুল ইসলাম

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় আজহারুল ইসলাম মান্নানের এমপির মেয়ের জামাতা ও সনমান্দি ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মো. মাসুম বিল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ২ নম্বর ওয়ার্ডের মেম্বারপ্রার্থী নজরুল ইসলাম।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সনমান্দী ইউনিয়নের হরিহরদী বালুর মাঠে মাসুম বিল্লাহ আসলে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিবাদন জানান।

এসময় মেম্বারপ্রার্থী নজরুলের পক্ষে কয়েকশ’ লোক বিভিন্ন স্লোগান দিয়ে মাসুম বিল্লাহকে স্বাগত জানান। পরে তারা বালুর মাঠ হয়ে হরিহরদীর ২টি পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পূজামণ্ডপে বক্তব্যে মাসুম বিল্লাহ বলেন, অন্যান্য বারের তুলনায় এ বছর পূজা অনেক সুন্দর হয়েছে। এবারের পূজা অনেক উৎসবমুখর হয়েছে। বিএনপি সরকার সময় সব ধর্মের মানুষ শান্তিতে থাকতে পারে। একটা শ্রেণির লোক দেশে অশান্তি সৃষ্টি করতে হিন্দুদের ভয় দেখায়। তারা ভারতসহ অন্যান্য রাষ্ট্রে প্রমাণ করতে চায় এ দেশের হিন্দুরা নিরাপদ নয়। এ বছর পূজায় কোথায় কোনো অরাজকতা হয়নি। বিএনপি ক্ষমতায় থাকলে সবায় শান্তিতে থাকতে পারে।

তিনি আরও বলেন, আমি সনমান্দি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী। আমি চেয়ারম্যান হলে এ ইউনিয়নে কোনো অশান্তি থাকবে না। তিনি এমপি মান্নানের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া কামনা করেন।

পরে আবার মেম্বারপ্রার্থী নজরুলের সমর্থনে বিভিন্ন স্লোগান দিয়ে বালুর মাঠে এসে মিটিং শেষ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- সনমান্দি ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক মেম্বার শামসুল হক, আমির হোসেন, ব্যবসায়ী সুমন, আশরাফুল ইসলাম, আওলাদ, এসাক, আশরাফুল, হালিম, বাসেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights