
কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনায় এমপি মোঃ জালাল উদ্দিন
মোঃ মফিজউদ্দিন নয়ন
ষ্টাফ রিপোর্টার
গুপ্ত ও স্বৈরাচারী শক্তি এক কাতারে দাঁড়িয়ে একই ভাষায় কথা বলছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কটিয়াদী উপজেলা যুবদলের আয়োজনে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি জালাল উদ্দিন বলেন, “বাংলাদেশের সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ২১৪ আসন নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। আমরা কাউকে রক্তচক্ষু দেখাতে ভয় পাই না। দেশকে সুন্দরভাবে পরিচালনায় আমরা সকলের সহযোগিতা চাই; তবে কেউ যদি আমাদের রক্তচক্ষু দেখায়, আমরাও তাদের ছাড় দেবো না।”
তারেক রহমানের নেতৃত্ব ও ত্যাগের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “তারেক রহমান অসামান্য ত্যাগের মাধ্যমে আজ দেশ পরিচালনা করছেন— বিষয়টি আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আমাদের স্লোগান হবে— ‘তারেক রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে; তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।’”
কটিয়াদী উপজেলা যুবদলের সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সিনিয়র সহ-সভাপতি বাবু জহরলাল সাহা, সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, মিজানুর রহমান স্বপন, পৌর বিএনপি’র সভাপতি আশরাফুল হক দাদন, সেক্রেটারি সাজিদুর রহমান সজল, যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইলিয়াস আলী,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তাসরিফুল হাসিবসহ বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদলের নেতাকর্মীরা।
মোঃ মফিজউদ্দিন নয়ন
তারিখ-২৮/১০/২৬ইং
মোবা:০১৭৩২১৬৩৬৪৫





