বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার
/ ৭ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:৪৩ পূর্বাহ্ন

নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার

মোঃ জিহান বাবু ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নে ভেড়ম মোড় সংলগ্ন এলাকায় পূর্ব শত্রুতার জেরে মোঃ নজরুল ইসলাম (সাবেক ইউপি সদস্য ও আলমপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক)-এর আমন ধানের জমিতে প্রকাশ্য দিনের বেলায় ক্ষতিকর বিষ প্রয়োগ করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখে ধামইরহাট থানায় একটি এজাহার দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর ২০২৬ (সোমবার) বেলা ১১টার দিকে প্রকাশ্য দিবালোকে এই ঘটনা ঘটে। মাত্র ১৫ দিন পরেই ধানগুলো কেটে ঘরে তোলার কথা ছিল, কিন্তু তার আগেই দুর্বৃত্তরা জমির প্রায় চার কাঠা আমন ধানে ক্ষতিকর বিষ প্রয়োগ করে সম্পূর্ণ নষ্ট করে দেয়।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত সাবেক মেম্বার ও যুবদল নেতা মোঃ নজরুল ইসলাম জানান, “আর ১৫ দিন হলে ধানগুলো কেটে ঘরে তুলতে পারতাম, কিন্তু তারা আমার এত বড় ক্ষতি করল! শুধু তাই নয়, বিবাদীরা আমাকে প্রাণনাশের হুমকি ও বিভিন্ন ভয়ভীতিও দেখাচ্ছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

“জমিতে বিষ প্রয়োগের ঘটনায় অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে, বিবাদী মোস্তাফিজুর রহমান বাবুল মুঠোফোনে বলেন, “ওই জমির অংশীদার তো আমরা, আমরা কেন ক্ষতিকর বিষ প্রয়োগ করব?”

তবে অন্য একজন বিবাদী পরেশ হাসদা যিনি সরাসরি জমিতে বিষ স্প্রে করেছেন, তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান যে, মোস্তাফিজুর রহমান বাবুল তাকে বিষ কিনে এনে দিয়েছেন এবং তার নির্দেশেই তিনি জমিতে কারেন্ট পোকার বিষ প্রয়োগ করেন। পরবর্তীতে কেন এমন হলো সে বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না বলে জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিন্টু রহমান জানান, “এ বিষয়ে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights