
গাইবান্ধায় ছেলেধরা সন্দেহে দুই ব্যক্তি আটক, পুলিশের কাছে হস্তান্তর
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে ছেলেধরা সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার ৫ নম্বর বল্লমঝাড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আব্বাসের মোড়সংলগ্ন দারুল কুরআন নূরানী মডেল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসাটিতে দুই ব্যক্তিকে ঘিরে ছেলেধরা সন্দেহের সৃষ্টি হলে স্থানীয় লোকজন তাঁদের আটক করেন। খবর পেয়ে বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুলফিকার রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তিনি আটক দুই ব্যক্তিকে গাইবান্ধা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
তবে আটক ব্যক্তিরা শিশু অপহরণ বা ছেলেধরা চক্রের সঙ্গে জড়িত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাঁদের পরিচয়, সেখানে উপস্থিত হওয়ার উদ্দেশ্য এবং ঘটনার প্রকৃত কারণ সম্পর্কেও বিস্তারিত তথ্য জানা যায়নি।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ উঠলেই তা সত্য বলে ধরে না নিয়ে যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা প্রয়োজন।
উল্লেখ্য, এবিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাার সাথে মুঠোফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি। তবে আটক ব্যক্তিরা ছেলেধরা কি না, সে বিষয়ে পুলিশের তদন্ত ও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে ঘটনার বিস্তারিত জানা যাবে।





