
নাগরপুর গয়হাটা ঘুনি গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির তালুকদারের উঠান বৈঠক অনুষ্ঠিত।
রামকৃষ্ণ সাহা রামা(টাঙ্গাইল )জেলা প্রতিনিধি
টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের ঘুনি গ্রামে স্থানীয় ভোটার ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক প্রাণবন্ত উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গনি সূত্রধর পাড়ায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির তালুকদার।
সন্তোষ কুমার সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় এলাকার সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সভায় স্থানীয় ভোটার ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে খোলামেলা আলোচনা করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির তালুকদার ঘুনি গ্রামের অবহেলিত রাস্তাঘাট উন্নয়ন, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়ার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, নির্বাচিত হলে গয়হাটা ইউনিয়নকে একটি আধুনিক, মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে এলাকার আপামর জনসাধারণকে সাথে নিয়ে কাজ করবেন।
সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রফিক মিয়া, হারেজ আলী, কামরুল ইসলাম ও পলাশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় যুবসমাজ।
আলোচনা শেষে স্থানীয় ভোটাররা জাকির তালুকদারের সততা ও জনকল্যাণমুখী ভাবনার প্রশংসা করেন এবং তাঁর সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।





