মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কোটালীপাড়ায় ছোট ভাইয়ের বৌয়ের মিথ্যা মামলায় ভাসুরের জীবন অতিষ্ঠ। ঐতিহাসিক ৭ নভেম্বরের জনসভা সফল করতে দক্ষিণ গফরগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় মানববন্ধন কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালন বরুড়া পয়ালগাছা ইউ পি সচিবের বিরুদ্ধে ডিজিটাল সেবার নামে জন ভোগান্তির অভিযোগ হাসপাতালে ‘ভাইরাল তাজু’র সঙ্গে কী ঘটেছিল? নার্সের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। বেনাপোলে প্রতারণা মামলার তালিকাভুক্ত দুই আসামি কে গ্রেপ্তার ফরিদপুরে জননী ট্রাভেলসের বাস খাদে, আহত অন্তত ২০ চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের মজলিশে শুরা বৈঠক অনুষ্ঠিত। দিপু ভুঁইয়ার পক্ষ থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন / সিয়াম খাঁন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
আমদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ইএম মেহেদী হাসানের সমর্থনে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত।।
/ ৫৫ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৮:৪৯ অপরাহ্ন

আমদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ইএম মেহেদী হাসানের সমর্থনে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত।।

এইচ এম জাকির হুসাইন
(নরসিংদী) জেলা প্রতিনিধি:

নরসিংদীর মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৫নং ওয়ার্ডে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানের সমর্থনে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বৈঠকটি এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানের আয়োজন করেন আমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং আমদিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইএম মেহেদী হাসান।
উঠান বৈঠকে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বৈঠকে বক্তারা বলেন, আমদিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় একজন জনবান্ধব ও দায়িত্বশীল জনপ্রতিনিধি প্রয়োজন। তাঁরা এলাকার দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে পরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন, সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হওয়া এবং এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা একজন জনপ্রতিনিধির অন্যতম দায়িত্ব।
চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসান দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি আমদিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় প্রতিকূল পরিস্থিতি ও কারাবরণের অভিজ্ঞতার কথাও তাঁর সমর্থকেরা তুলে ধরেন।
তাঁর সমর্থকদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন। পাশাপাশি নরসিংদীর রাজনৈতিক অঙ্গনের পরিচিত ব্যক্তিত্ব ড. আব্দুল মঈন খানের আস্থাভাজন কর্মী হিসেবেও তিনি পরিচিত।
উঠান বৈঠকে ইএম মেহেদী হাসান বলেন, “আমি আমদিয়া ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা করছি। আমার রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে মানুষের সেবা করা এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করা।”
তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হতে পারলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করতে চাই। ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা, মাদক ও সামাজিক অবক্ষয় প্রতিরোধসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যাশা রাখি।”
তিনি এলাকার প্রবীণ ব্যক্তিদের সম্মান, তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং ইউনিয়ন পরিষদের সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় তিনি বলেন, জনগণের ভালোবাসা, সহযোগিতা ও দোয়া নিয়ে আমদিয়া ইউনিয়নকে একটি উন্নত, আধুনিক ও মানবিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেন তিনি।
বৈঠকে উপস্থিত স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইএম মেহেদী হাসানের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
তাঁরা বলেন, এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে যোগ্য নেতৃত্বের প্রয়োজন। এ ক্ষেত্রে ইএম মেহেদী হাসানের মতো তরুণ নেতৃত্বকে তাঁরা সামনে এগিয়ে দেখতে চান।
উঠান বৈঠকে স্থানীয় বিভিন্ন সমস্যা, এলাকার উন্নয়ন পরিকল্পনা এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে উপস্থিত ব্যক্তিদের মধ্যে মতবিনিময় হয়। এ সময় সাধারণ মানুষের বিভিন্ন মতামত ও প্রত্যাশার কথাও উঠে আসে।
সবশেষে এলাকার শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও জনকল্যাণ কামনা করে বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়।
আয়োজনে: ইএম মেহেদী হাসান
চেয়ারম্যান পদপ্রার্থী, আমদিয়া ইউনিয়ন পরিষদ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights