মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কোটালীপাড়ায় ছোট ভাইয়ের বৌয়ের মিথ্যা মামলায় ভাসুরের জীবন অতিষ্ঠ। ঐতিহাসিক ৭ নভেম্বরের জনসভা সফল করতে দক্ষিণ গফরগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় মানববন্ধন কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালন বরুড়া পয়ালগাছা ইউ পি সচিবের বিরুদ্ধে ডিজিটাল সেবার নামে জন ভোগান্তির অভিযোগ হাসপাতালে ‘ভাইরাল তাজু’র সঙ্গে কী ঘটেছিল? নার্সের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। বেনাপোলে প্রতারণা মামলার তালিকাভুক্ত দুই আসামি কে গ্রেপ্তার ফরিদপুরে জননী ট্রাভেলসের বাস খাদে, আহত অন্তত ২০ চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের মজলিশে শুরা বৈঠক অনুষ্ঠিত। দিপু ভুঁইয়ার পক্ষ থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন / সিয়াম খাঁন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কক্সবাজার সরকারি কলেজে চালু হলো ৭ বিষয়ে প্রিলিমিনারী টু মাস্টার্স ও নতুন ৪ বিষয়ে মাস্টার্স (শেষ পর্ব) কোর্স
/ ৪৩ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন

কক্সবাজার সরকারি কলেজে চালু হলো ৭ বিষয়ে প্রিলিমিনারী টু মাস্টার্স ও নতুন ৪ বিষয়ে মাস্টার্স (শেষ পর্ব) কোর্স

কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজার সরকারি কলেজে উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। ১ নভেম্বর প্রকাশিত প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজটিতে ৪টি বিষয়ে মাস্টার্স (শেষ পর্ব) এবং ৭টি বিষয়ে প্রিলিমিনারী টু মাস্টার্স কোর্স চালুর চূড়ান্ত অনুমোদন প্রদান করেছে। এর ফলে কলেজটিতে স্নাতকোত্তর পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হয়েছে বলে জানান মাস্টার্স বাস্তবায়ন আন্দোলনের সদস্য সচিব রুবায়েত এম, আদেল।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অনুমোদনপ্রাপ্ত নতুন কোর্সগুলো হলো—মাস্টার্স (শেষ পর্ব):
১. ইংরেজি ২. পদার্থবিদ্যা ৩. রসায়ন ৪. প্রাণিবিদ্যা। প্রিলিমিনারী টু মাস্টার্স: ১. বাংলা ২. ইংরেজি ৩. অর্থনীতি ৪. হিসাববিজ্ঞান ৫. ব্যবস্থাপনা ৬. গণিত ৭. রসায়ন।

কলেজ সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে আগামী কয়েক দিনের মধ্যে কলেজের নাম ও অনুমোদিত বিষয়সমূহ অন্তর্ভুক্ত হওয়ার কথা রয়েছে। এরপর সংশ্লিষ্ট বিষয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
এদিকে ইতিহাস বিষয়ে মাস্টার্স (শেষ পর্ব) কোর্স চালুর কার্যক্রমও এগিয়ে চলছে। এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিগগিরই পরিদর্শক দল পাঠানোর কথা রয়েছে। পরিদর্শন ও পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে চলতি শিক্ষাবর্ষ থেকেই ইতিহাস বিষয়ে মাস্টার্স (শেষ পর্ব) কোর্স চালু করা সম্ভব হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

নতুন এই অনুমোদনের ফলে কক্সবাজার সরকারি কলেজে বর্তমানে অনার্স পর্যায়ে ১৩টি বিষয়ে, মাস্টার্স (শেষ পর্ব) পর্যায়ে ১২টি বিষয়ে এবং প্রিলিমিনারী টু মাস্টার্স পর্যায়ে ৭টি বিষয়ে পাঠদানের সুযোগ সৃষ্টি হয়েছে।

এ ছাড়া উচ্চমাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ, ডিগ্রি (পাস) পর্যায়ে বিএ, বিএসএস, বিবিএস ও বিএসসি এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি ও বিএ/বিএসএস কোর্স চালু রয়েছে।

কলেজের এই গুরুত্বপূর্ণ অর্জনে আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদানের জন্য কক্সবাজারের কৃতিসন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এবং কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক জনাব ইউসুফ বদরীর প্রতি কলেজ প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. আ. স. ম. আমানুল্লাহ, কলেজ পরিদর্শক নাজিম উদ্দিন আহমেদসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও কলেজ প্রশাসন আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মোঃ মফিজুল হক, উপাধ্যক্ষ প্রফেসর মো. অহিদুল ইসলাম বলেন,
সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ কলেজের উচ্চশিক্ষা কার্যক্রম আরও সমৃদ্ধ হবে এবং বৃহত্তর কক্সবাজার অঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন সুযোগ সৃষ্টি হবে।

মোঃ রেজাউল করিম
কক্সবাজার
০১৮৩৫-৪১০১২৫, ০১৫৫৮-৪৩৪২২৮।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights