মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কোটালীপাড়ায় ছোট ভাইয়ের বৌয়ের মিথ্যা মামলায় ভাসুরের জীবন অতিষ্ঠ। ঐতিহাসিক ৭ নভেম্বরের জনসভা সফল করতে দক্ষিণ গফরগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় মানববন্ধন কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালন বরুড়া পয়ালগাছা ইউ পি সচিবের বিরুদ্ধে ডিজিটাল সেবার নামে জন ভোগান্তির অভিযোগ হাসপাতালে ‘ভাইরাল তাজু’র সঙ্গে কী ঘটেছিল? নার্সের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। বেনাপোলে প্রতারণা মামলার তালিকাভুক্ত দুই আসামি কে গ্রেপ্তার ফরিদপুরে জননী ট্রাভেলসের বাস খাদে, আহত অন্তত ২০ চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের মজলিশে শুরা বৈঠক অনুষ্ঠিত। দিপু ভুঁইয়ার পক্ষ থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন / সিয়াম খাঁন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নড়িয়ায় প্রখ্যাত কথা সাহিত্যিক ও উপন্যাসিক আবু ইসহাকের জন্ম শতবর্ষ উদযাপন
/ ৩০ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৮:০৪ অপরাহ্ন

নড়িয়ায় প্রখ্যাত কথা সাহিত্যিক ও উপন্যাসিক আবু ইসহাকের জন্ম শতবর্ষ উদযাপন

মাসুম তালুকদার
শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরের নড়িয়ায়
উপজেলা প্রশাসনের আয়োজনে নড়িয়ার কৃতি সন্তান, প্রখাত কথা সাহিত্যিক ও উপন্যাসিক আবু ইসহাক এর জন্ম শতবর্ষ-২০২৬ উদযাপন করা হয়। তিনি ১ নভেম্বর ১৯২৬ সালে শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার শিরঙ্গল গ্রামে জন্ম গ্রহণ করেন। তার বিখ্যাত উপন্যাস সূর্য-দীঘল বাড়ী’ ১৯৫৫ সালে প্রকাশিত হয়।যা পরবর্তীতে ১৯৭৯ সালে চলচ্চিত্ররূপ লাভ করে।
তিনি পেশায় পুলিশ পরিদর্শক বা ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং জাল নোটের মামলা তদন্তে দক্ষতার পরিচয় দেন। এ ছাড়া তিনি ১৯৭৬ সালে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রথম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। আবু ইসহাকের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন, লোগো উন্মোচন ও বৃক্ষ রোপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রবিবার ১ নভেম্বর নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাইয়ুম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ সফিকুর রহমান কিরণ। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights