বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের পরিবারকে সম্মাননা দেবে নোবিপ্রবি // ঠাকুর গাঁও এ বিভিন্ন প্রকল্পের সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল হকঃ গাইবান্ধায় ৯৬ জনকে আর্থিক সহায়তার চেক দিল জেলা পরিষদ প্রশাসক সাদিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। কাঁঠালবাড়ী-হলোখানায় কৃষক ও বীজ ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা, উন্নত বীজ ও অধিক ফলন নিশ্চিতের ওপর গুরুত্ব। ফুলছড়ি উপজেলার নৌকায় দুই জমজ সন্তান প্রসব করলেন প্রসূতি মা। সভাপতির পদ ছাড়তে ফোনে হুমকি, অডিও ফাঁসের পর বিসিডিএসে উত্তেজনা জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আলকরা ইউনিয়ন সম্প্রতি ফুটবল টুর্নামেন্টে কোয়াটার ফাইনাল শুরু।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কাঁঠালবাড়ী-হলোখানায় কৃষক ও বীজ ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা, উন্নত বীজ ও অধিক ফলন নিশ্চিতের ওপর গুরুত্ব।
/ ৫ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৯:৪০ অপরাহ্ন

কাঁঠালবাড়ী-হলোখানায় কৃষক ও বীজ ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা, উন্নত বীজ ও অধিক ফলন নিশ্চিতের ওপর গুরুত্ব।
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ | ০৩ নভেম্বর ২০২৬
কৃষির আধুনিকায়ন, মানসম্মত বীজের ব্যবহার বৃদ্ধি এবং অধিক ফলন নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রামের কাঁঠালবাড়ী ও হলোখানা ইউনিয়নে স্থানীয় বীজ ব্যবসায়ী ও কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান জে এফ এগ্রো প্রাইভেট লিমিটেড, জামাল সীড ও জুয়েল সীড কোম্পানির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে এলাকার বীজ ব্যবসায়ী, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সভায় এলাকাভিত্তিক কৃষি উৎপাদন বৃদ্ধি, উন্নত জাতের বীজের ব্যবহার, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং জলবায়ু সহনশীল ও অধিক ফলনশীল বীজের প্রচার-প্রসার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় জামাল সীডের বিভিন্ন জাতের মধ্যে ব্যাংক সেরা-৫৫, থাইল্যান্ড ৫৫, হায়দ্রাবাদ কিং-৫৫ এবং মহাশক্তি ৫৫ হাইব্রিড ভুট্টার বীজের গুণগত মান, সঠিক ব্যবহার ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিভিশন ম্যানেজার মোঃ মোস্তফিজার রহমান মাসুম, মার্কেটিং অফিসার মোঃ সাজ্জাদ হোসেন এবং পরিবেশক মোঃ শরিফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, উন্নত ও খাঁটি বীজ হলো সমৃদ্ধ ফলনের প্রথম শর্ত। কৃষকদের দোরগোড়ায় মানসম্মত বীজ পৌঁছে দেওয়া এবং বীজ ব্যবসায়ীদের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে জামাল সীড কাজ করে যাচ্ছে। পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত বীজ ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সভায় উপস্থিত বীজ ব্যবসায়ী ও কৃষকেরা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন। তাঁরা কৃষির উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধিতে ভবিষ্যতেও এ ধরনের কৃষকবান্ধব আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, বীজ ব্যবসায়ী, জামাল সীডের কর্মকর্তা-কর্মচারীসহ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। সভা শেষে সফল কৃষকদের মাঝে কৃষিবিষয়ক দিকনির্দেশনামূলক লিফলেট ও জামাল সীডের সৌজন্য উপহার বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights