
ঠাকুর গাঁও এ বিভিন্ন প্রকল্পের সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল হকঃ
আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার।
৩ নভেম্বর ২০২৬
ঠাকুরগাঁও জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি ও সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল হক।
পরিদর্শনকালে ঠাকুরগাঁও পৌরসভার আওতাধীন নিম্নোক্ত প্রকল্পগুলো পরিদর্শন করা হয়- (১) শ্রী শ্রী জগন্নাথ মন্দির সংস্কার (ইসকন), পৌরসভা, ঠাকুরগাঁও (২) শ্রী শ্রী জগন্নাথ মন্দির উন্নয়ন প্রকল্প, গোবিন্দনগর, ঠাকুরগাঁও (৩) শ্রী শ্রী বনকালী মাতা মন্দির, ১০ নম্বর ওয়ার্ড, ঠাকুরগাঁও পৌরসভা (৪)ইসলামনগর খিলাফতি জামে মসজিদ, ঠাকুরগাঁও রোড (৫) ভোলা হাজী জামে মসজিদ, ঠাকুরগাঁও রোড (৬) মুক্তার মেলা ঈদগাহ, মোহাম্মদপুর, ঠাকুরগাঁও।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট প্রকল্পগুলোর বাস্তবায়ন পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি স্থানীয় উপকারভোগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে প্রকল্পগুলোর সুবিধা-অসুবিধা, প্রয়োজনীয়তা ও প্রত্যাশা নিয়ে মতবিনিময় করা হয়।
জনগণের চাহিদা ও স্থানীয় প্রয়োজনকে গুরুত্ব দিয়ে এসব উন্নয়ন প্রকল্পের যথাযথ বাস্তবায়ন এবং জনকল্যাণ নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।





