বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
৫৪ লাখ টাকা জরিমানা এড়াতে জমি বিক্রির পাঁয়তারা: রংপুরে প্রতারক ওয়াহেদুলের সম্পত্তি কিনলেই নিশ্চিত অর্থ ও জমি আত্মসাৎ! ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো: রুহুল আমিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি বরুড়া পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারগণের ওরিয়েন্টেশন কোর্সে ‘Bangladesh Police: At a Glance’ শীর্ষক সেশন পরিচালনা করলেন ডিআইজিঃ কোটালীপাড়ার সেই ছয় সন্তানের জনক ৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল আটক ১০ বছরেও সংস্কার হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার,দুর্ভোগে দুই গ্রামের মানুষ। ১ কোটি ৪০ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, ক্ষুব্ধ এলাকাবাসী রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গায় নতুন শ্মশান নির্মাণকাজের উদ্বোধন, দীর্ঘদিনের সমস্যার সমাধানের আশা। বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর মাঠে মিলল বৃদ্ধের মরদেহ, এলাকায় চাঞ্চল্য
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
১ কোটি ৪০ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, ক্ষুব্ধ এলাকাবাসী
/ ৪ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ন

১ কোটি ৪০ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, ক্ষুব্ধ এলাকাবাসী

মোঃ নুর আলম সিদ্দীক জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের কাঁচকালী-হলদিবাড়ি হাট পাকা সড়ক সংস্কারকাজে নিম্নমানের ৩ নম্বর ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। ৩ হাজার ৩০০ মিটার দীর্ঘ সড়কটির সংস্কারকাজে বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ৪০ লাখ টাকা। সরকারি বিপুল অর্থ ব্যয়ে চলমান এ কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে দেখা যায়, সড়কটির দুই পাশে প্রশস্তকরণের কাজে ব্যবহৃত খোয়ার অধিকাংশই ভঙ্গুর, মাটিমিশ্রিত এবং বড় বড় টুকরায় বিভক্ত।

স্থানীয়দের অভিযোগ, মানসম্মত ইটের খোয়ার পরিবর্তে ৩ নম্বর ইট ভেঙে তৈরি নিম্নমানের খোয়া ব্যবহার করা হচ্ছে। এতে সড়কটির স্থায়িত্ব নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদার মোবারক আলী বলেন, “আমি সরকারের কাছ থেকে ১৪ টাকা দরে ইট ক্রয় করেছি। এই ইট না দিয়ে কি ফেলে দেবো নাকি?”

তাঁকে ৩ নম্বর ইট ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “হ্যাঁ, আমাকে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।” পরে তিনি বলেন, “আপনার কিছু জানার থাকলে উপজেলা কার্য-সহকারী আবু সুফিয়ানের কাছে জেনে নেন।”

তবে উপজেলা কার্য-সহকারী আবু সুফিয়ান বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না।” তিনি জানান, ৩ হাজার ৩০০ মিটার সড়ক সংস্কারে ১ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

স্থানীয় পথচারী নবাব আলী বলেন, “রাস্তায় ৩ নম্বর ইটের খোয়া দিয়ে কাজ করা হচ্ছে। খোয়াগুলো দেখলেই বোঝা যায়, কয়েক বছর ইটভাটায় পড়ে ছিল। সেই খোয়াগুলো এখানে এনে কাজে লাগানো হচ্ছে। সরকারের বরাদ্দের টাকা এভাবে নষ্ট হলে দেশের উন্নয়ন হবে কীভাবে?”

কাঁচকালী বাজারের দোকানদার জয়নাল বলেন, “যে নিম্নমানের খোয়া দিয়ে কাজ করা হচ্ছে, তাতে এক বছর যেতে না যেতেই রাস্তা উঠে আবার নষ্ট হয়ে যাবে। আশা করছি, উপজেলা প্রকৌশলী দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।”

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পর সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়ায় তাঁরা আশাবাদী হয়েছিলেন। কিন্তু কাজের শুরুতেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠায় তাঁদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। তাঁদের আশঙ্কা, নির্মাণকাজে যথাযথ মান বজায় রাখা না হলে সরকারি অর্থ ব্যয় করেও দীর্ঘস্থায়ী সুফল পাওয়া যাবে না।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা উপ-সহকারী প্রকৌশলী শাহাজান আলী বলেন, “৩ নম্বর ইটের খোয়া ব্যবহার করার কোনো প্রশ্নই আসে না। আমি সাইডে গিয়ে কাজ দেখে ব্যবস্থা গ্রহণ করব।”

অন্যদিকে বালিয়াডাঙ্গী উপজেলা প্রকৌশলী মাসুদুল আলম বলেন, “৩ নম্বর ইটের খোয়া দিয়ে কাজ করলে কাজ বন্ধ করে দেওয়া হবে।”

এলাকাবাসীর দাবি, দ্রুত সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে সড়ক সংস্কারকাজের গুণগত মান যাচাই করতে হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ঠিকাদার ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করে টেকসই সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights